সত্যিই কী আছড়ে পড়ল তৃতীয় ঢেউ? বাণিজ্যনগরীর এক স্কুলে একযোগে আক্রান্ত ১২ পড়ুয়া
মু্ম্বইয়ের স্কুলে একযোগে করোনা আক্রান্ত ১২ পড়ুয়া
দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই এবার দেশে পুরোমাত্রায় চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর তাতেই গোটা দেশে নতুন করে বাড়ছে উদ্বেগ। মনে পড়ে যাচ্ছে করোনাকালের শুরু সময়ের কথা। মনে পড়ে যাচ্ছে স্কুলে যাওয়া কাতারে কাতারে পড়ুয়াদের করোনা আক্রান্ত হওয়ার কথা। এবার সেই একই ছবি ফিরে এল মুম্বইয়ে।

একযোগে করোনা আক্রান্ত ২২ শিশু
সূত্রের খবর, মুম্বইয়ের সেন্ট জোসেফ স্কুলে ২২ করোনা পজিটিভ শিশুপ খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে চারজনের বয়স ১২ বছরের নিচে বলে জানা গেছে। এদিকে মু্ম্বই পৌরসভা বা বিএমসি-র তরফে স্কুল ভবনটি সিল করে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে ফের নতুন করে অবনতি হতে শুরু করেছে মুম্বইয়ের করোনা পরিস্থিতির। তাতেই উদ্বেগ বাড়ছে আম-আদমির মধ্যে।

আদৌও কী খুলবে স্কুল?
এদিকে করোনা ভয় না কাটায় এখনও স্কুল খোলার পথে হাঁটেনি বেশিরভাগ স্কুল। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলতে শুরু করেছে ধীরে ধীরে। এদিকে করোনাকালে পঠনপাঠনের একমাত্র মাধ্যম এখন অনলাইন। যদিও সেখানেও হাজার সমস্যা। আর সেই কারণেই অফলাইন পড়াশোনা শুরু করতে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। শিক্ষক দিবসের আগে সমস্ত শিক্ষকদের টিকা দিতেও সমস্ত রাজ্যের কাছেই বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। কিন্তু তারপরেও মুম্বইয়ের এই ঘটনা নতুন করে ভাবাচ্ছে সকলকে।

সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রই
এদিকে গোটা দেশের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। এদিকে এই প্রতিটা রাজ্যেই কোভিডের সক্রিয় কেস ১০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে ঘোরফেরা করছে। এদিকে কেরালে দেশের মোট সক্রিয় করোনা কেসের মামলার ৫১ শতাংশ, মহারাষ্ট্রে ১৬% এবং বাকি ৩ টি রাজ্যে কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ৪ থেকে ৫ শতাংশ করে রয়েছে বলে জানা যাচ্ছে।

কি বলছে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান
এদিকে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার কবলে পড়েছেন ৬৪ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ১ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৫০ হাজারে উপরে। এমনকী মৃত্যু হারও ক্রমেই বাড়ছে এই রাজ্যে। বর্তমানে তা দাঁড়িয়ে রয়েছে ২.১ শতাংশে। টেস্ট পজিটিভিটি হার দাঁড়িয়েছে ২.৩ শতাংশে।












Click it and Unblock the Notifications