নজরে ২৮ দিন, করোনা ভাইরাসের চেন সংক্রমণ ভাঙার দিশা দেখাল স্বাস্থ্যমন্ত্রক

নজরে ২৮ দিন, করোনা ভাইরাসের চেন সংক্রমণ ভাঙার দিশা দেখাল স্বাস্থ্যমন্ত্রক

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো নিয়ে নতুন আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হটস্পট চিহ্নিত এলাকায় আগামী ২৮ দিনে যদি একটি সংক্রমণ ঘটা থেকে আটকানো যায় তাহলে করোনা ভাইরাসের চেন সংক্রমণ ভেঙে ফেলা সম্ভব হবে। অতএব আগামী ২৮ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আয়ত্তে আনতে লকডাউনের সময়সীমা আরও বাড়িয়েছে মোদী সরকার।

ভাঙবে চেন সংক্রমণ

ভাঙবে চেন সংক্রমণ

লকডাউন বৃদ্ধির ঘোষণার দিনেই আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, এই বর্ধিত লকডাউনের সময়সীমার মধ্যে অর্থাৎ আগামী ২৮ দিনের মধ্যে যদি হটস্পট চিহ্নিত এলাকায় একটি সংক্রমণ ঘটা থেকেও আটকানো যায় তাহলে করোনা ভাইরাসের চেন সংক্রমণ ভাঙা যাবে। এটাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। কাজেই সেই মত লকডাউনের স্ট্র্যাটেজি সাজানো হয়েছে।

গোষ্ঠি সংক্রমণ ছড়ায়নি

গোষ্ঠি সংক্রমণ ছড়ায়নি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আগেই বিবৃতি জারি করে বলা হয়েছিল ভারতে এখনও পর্যন্ত গোষ্ঠি সংক্রমণ শুরু করতে পারেনি করোনা ভাইরাস। সেকারণেই আমেরিকা এবং ইউরোপের দেশগুলির মত চরম পরিস্থিতির স্বীকার হয়নি ভারত। তবে দেশে করোনা সংক্রমণ ১০,০০০ অতিক্রম করেছে। মৃত্যু সংখ্যাও তিনশো ছাড়িয়েছে। প্রবীণ এবং বৃদ্ধদেরই বেশি কাবু করছে করোনা ভাইরাস।

বাড়ল লকডাউন

বাড়ল লকডাউন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই সময়ে বন্ধ থাকবে ট্রেন, বাস, বিমান পরিষেবা। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনও কিছুই সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। পর্যাপ্ত পিপিই এবং টেস্টিং কিট সরবরাহেই জোর দিয়েছে মোদী সরকার। এখন লকডাউন রক্ষার পাশাপাশি পরীক্ষাও অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+