করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল! আতঙ্ক অব্যাহত দেশ জুড়ে

করোনা ভাইরাস ঘিরে ভারতে আতঙ্ক অব্যাহত। ভারতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০ জনে। গত তিনদিনে ক্রমাগত বাড়তে শুরু করেছে এই ভাইরাসের আক্রমণ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নতুন করে এক ব্যক্তির দেহে এই ভাইরাসের হানা দেখা গিয়েছে।

দিল্লিতে নতুন ৩ টি ঘটনা

দিল্লিতে নতুন ৩ টি ঘটনা

জানা গিয়েছে দিল্লি এনসিআর-এ তিনটি ঘটনা ঘটেছে। যেখনে ৩ জনের দেহে মিলেছে করোনার সন্ধান। এঁদের মধ্যে ২ জন সদ্য ইতালিতে গিয়েছিলেন বলে খবর। এর আগে দিল্লিতেই ৬ জনের দেহে কোভিড ১৯ এর নমুনা মিলেছে।

গাজিয়াবাদে নতুন করে করোনা গ্রাস

গাজিয়াবাদে নতুন করে করোনা গ্রাস

গাজিয়াবাদে নতুন করে ১ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের সন্ধান। যার জেরে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩১ জনে। ওই ব্যক্তিকে অনবরত নজরদারিতে রাখা হচ্ছে। ব্যক্তিকে নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

মার্চ ৫ থেকে শুরু তল্লাশি

মার্চ ৫ থেকে শুরু তল্লাশি

এর আগে গোটা দেশের সমস্ত বিমানবন্দরে ৬,৪৯,৪৫২ জনের দেহে স্ক্রিনিং শুরু হয়েছে বিমানবন্দরে। গত ৫ মার্চ থেকে এই স্ক্রিনিং চেকের মধ্য দিয়ে করোনা আক্রান্তদের তল্লাশি চলছে। সন্দেহজনক কিছু দেখলেই তাঁকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।

 করোনা থেকে সেরে উঠছেন মানুষ!

করোনা থেকে সেরে উঠছেন মানুষ!

করোনা ঘিরে আতঙ্ক ও দুঃস সংবাদের মধ্যে আশ্বাসের খবর এটাই যে বিশ্বের ৯৬,৯৮৮ টি করোনা আক্রান্তের ঘটনার মধ্যে ৫৩,৬৩৮ জন সেরে উঠেছেন। যা এই মারণ রোগ জয়ের ক্ষেত্রে অত্য়ন্ত বড় দিক। করোনা ঘিরে প্রশাসনিক তরফেও একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনে সতর্কতা

রাষ্ট্রপতি ভবনে সতর্কতা

করোনা আতঙ্কের জেরে ইইউ সম্নেলনে যেমন মোদী যাচ্ছেন না, তেমনই রাষ্ট্রপতি ভবনেও এই করোনা আতঙ্কের জেরে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে জানান যে কোভিড-১৯ বা করোনা ভাইরাসের জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল রাষ্ট্রপতি ভবনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+