১৫ দিনে ১ লাখ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ভারতের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে

১৫ দিনে ১ লাখ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ভারতের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে

মাত্র ২ সপ্তাহের মধ্যে আরও এক লক্ষ মানুষ করোনা আক্রন্ত। এমন ই পরিসংখ্যান মিলছে ভারতের সাম্প্রতিক করোনা চিত্র থেকে। চিন থেকে শুরু হওয়া এই রোগ ভারতের এমনই দংশন বসিয়েছে যে ভারত এই মুহূর্তে চিনকে ছাপিয়ে বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের তালিকায় ৭ নম্বরে উঠে এসেছে।

 করোনা ও তারিখ

করোনা ও তারিখ

করোনা নিয়ে বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনর ভারতে । সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মাত্র ১৫ দিনে দেশে প্রায় ১ লাখ করোনা কেস আরও বেড়েছে। ১৮ মে যে ভারতের করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ। যা ৩ জুন হয়ে গিয়েছে ২ লাখ।

 সরকারের কী বক্তব্য?

সরকারের কী বক্তব্য?

সরকারের দাবি প্রবল হারে করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়তে শুরু করলেও সরকারের দাবি, ভারতে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেশ বাড়তে শুরু করেছে। যে হার আক্রান্তের হারের অনুপাতে অল্প হলেও, তা প্রাসঙ্গিত। সুস্থতার হার ভারতে ক্রমেই বাড়ছে বলে সরকারের দাবি।

 ৩০ জানুয়ারি থেকে ৩ জুন

৩০ জানুয়ারি থেকে ৩ জুন

৩০ জানুয়ারি কেরল প্রথম করোনা আক্রান্তের খবর পেশ করে। সেই রাজ্যেই করোনার সংক্রমণ প্রথমে পাওয়া যায়। তবে নিপা ভাইরাসের সঙ্গে জুঝে যাওয়া কেরল করোনার সময় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে ফেলে যা মহারাষ্ট্র করতে পারেনি।

 ভারতে করোনার আঁতুর ঘর

ভারতে করোনার আঁতুর ঘর

ভারতে করোনার আঁতুর ঘর মহারাষ্ট্র। কিছুতেইউ সেরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টিসের সমীক্ষা বলছে লকডাউনের অনেক আগে থেকেই মহারাষ্ট্রে করোনা প্রবেশ করেছে। ফলে সেই সংখ্যা এখন দানবীয় আকার নিয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি

ভারতে করোনা পরিস্থিতি

বর্তমানে ভারতে ২,০৮,৭০৯ জন করোনা আক্রান্ত। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৭২,৩০০ জন। মৃতের সংখ্যা সেখানে ২৪৬৫ জন এরপরই রয়েছে তামিলাড়ু,দিল্লি, গুজরাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+