২১ হাজার ছাড়িয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যগুলিতে কোন পরিস্থিতি
২১ হাজার ছাড়িয়ে গেল ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনা আক্রান্তের তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রক দেশের করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানিয়েছে। দেখে নেওয়া যাক, দেশের করোনা সংক্রান্ত তথ্য।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত?
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল। আপাতত করোনা আক্রান্ত ভারতে ২১৩৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ৬৮১ জনের। একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর আগে গতকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০,৪৭৭১ জন। মৃতের সংখ্যা ৬৫২ জন ছিল।

সুস্থতার পরিসংখ্যান
সুস্থতার পরিসংখ্যান বলছে, ভারতে গতকাল পর্যন্ত ৩৯৬০ জন করোনার আক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জানানো হয়েছে যে , করোনায় ভারতে মোট ৪২৫৮ জন সুস্থ হয়েছেন।

কোন কোন রাজ্যের কী পরিস্থিতি?
ভারতে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে সবচেয়ে বেশি আক্রান্ত দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতে। এরসঙ্গে গুজরাতেও পরিস্থিতি খারাপের দিকে। দিল্লি ও মহারাষ্ট্রেই ৫০০০, ২০০০ এর বেশি করোনা আক্রান্ত। দিল্লিতে ৮০ এ বেশি এলাকাকে কনটেইমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications