সেনাতেও করোনা হানা অব্যাহত, দিল্লিতে করোনা আক্রান্ত সিআরপিএফ-র চিফ মেডিকেল অফিসার
সেনাতেও করোনা হানা অব্যাহত, দিল্লিতে করোনা আক্রান্ত সিআরপিএফ-র চিফ মেডিকেল অফিসার
এবার আধাসেনার এক উচ্চপদস্থ মেডিকেল অফিসারও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র চিফ মেডিকেল অফিসার (সিএমও) দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে গতকালই কাশ্মীরে কর্মরত সিআরপিএফ-র ২৮ কর্মীর কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে।

এদিকে রাজধানীতে করোনা আক্রান্ত সিআরপিএফ-র ওই মেডিকেল অফিসারকে বর্তমানে দিল্লির ওখলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গত মাস থেকেই সিআরপিএফ-র একাধিক সেনা জওয়ানের শরীরে হানা দেয় প্রাণঘাতী করোনা। বর্তমানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের বিভিন্ন বিভাগের কর্মী ও সেনা জওয়ান মিলিয়ে মোট ৫৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।
আক্রান্তদের মধ্যে ৪৫৩ জন সুস্থ হয়েছেন বলেও সরকারি সূত্রে খবর। মারা গেছেন ৪ জন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত মাসেই শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে সিআরপিএফ। ভাইরাস রুখতে ব়্যারাক ও শৌচাগারে জওয়ানদের সামাজিক দূরত্ব আরও ভালভাবে কীভাবে পালন করা যায় সেই ব্যাপারে পরামর্শ নিতেই কমিটি গড়া হয় বলে খবর।












Click it and Unblock the Notifications