করোনার দংশন ভারতীয় অর্থনীতিতে! 'কঠিন সিদ্ধান্ত আসন্ন' বার্তা নামী সংস্থার
চেন্নাই থেকে গত এক মাসে ১৮০ টি বিমানের উড়ান বন্ধ হয়েছে। নতুন করে আজ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান পরিষেবা নিয়েও একাধিক পদক্ষেপ নিয়েছে চেন্নাই বিমান বন্দর। এমন পরিস্থিতিতে বিশ্বের একাধিক অসামরিক বিমান পরিষেবা সংস্থা যখন ত্রস্ত, তখন ভারতের অর্থনীতিতেও তার প্রভাব আসন্ন দেখেই নামী বিমান পরিষেবা সংস্থা দিয়ে দিয়েছে বড়সড় বার্তা।

চেন্নাইতে বাতিল ৮০ এর বেশি বিমান!
আন্তর্জাতিক স্তরে ৫০ টি বিমান ও অভ্যন্তরীণ পরিষেবায় ৩৪ টি বিমানের উড়ান বাতিল হয়ে গিয়েছে চেন্নাই বিমানবন্দরে। আর এর নেপথ্যে রয়েছে করোনা আতঙ্ক। গত একমাসে এই বিমানবন্দর ১৮০ টি বিমানের উড়ান বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অসামরিক বিমান পরিষেবা সংস্থা ঘিরে আশঙ্কার কালো মেঘ ক্রমাগত প্রকট হচ্ছে।

'অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে..' বার্তা কোন সংস্থার?
অসামরিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর তরফে পাইলটদের কাছে পৌঁছে গিয়েছে বিশেষ মেল। যেখানে লেখা হয়েছে, 'বিমান পরিষেবা সংস্থার আর্থনৈতিক পরিবেশ ক্রমাগত পতনমুখী। এমন অবস্থায় কঠিন সিদ্ধান্ত নেওয়া আবশ্যক হয়ে গিয়েছে। যা আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যেই আসতে চলেছে। '

'গো এয়ার' কোন সিদ্ধান্ত নিয়েছে?
এর আগে 'গো এয়ার' এর তরফেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে পাইলটদের ঘিরে। সেখানে ভিনদেশের চুক্তিবদ্ধ পাইলটদের সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছে সংস্থা। এর নেপথ্যে রয়েছে করোনার আতঙ্ক। সংস্থা জানিয়ে দিয়েছে, যেভাবে পর্যটন কমে আসছে, তার জন্যই সংস্থা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরেশন বন্ধ করেছে গো এয়ার।

বেতন ছাড়া ছুটির 'অফার'
আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে সাম্প্রতিককালে বড়সড় ধস দেখা গিয়েছে। তার জেরে 'গো এয়ার' কর্মীদের বেতন ছাড়া ছুটিতে যাওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তা 'রোটেশানাল' পদ্ধতিতে হবে বলে জানায় সংস্থা।

CAPA র রিপোর্ট কী বলছে?
করোনা ভাইরাসের আতঙ্কের জেরে একাধিক দেশের সরকার দেশ দেশান্তরে যাতায়াত ঘিরে বহু ধরনের নিয়ম বিধি, নিষেধাজ্ঞা জারি করেছে। আর তার জেরেই এবার বিমান পরিষেবা সংস্থাগুলিকে অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বাণিজ্যগতভাবে। বিশ্ব বিমান চলাচল সংক্রান্ত এজেন্সি CAPAর দাবি, এবার বহু বিমান পরিষেবা সংস্থাই দেউলিয়া হওয়ার পথে।

শুরু হয়ে গিয়েছে বিমান চলাচলেক কমতি!
জানা গিয়েছে, আটলান্টার ডেল্টা এয়ারলাইন্স করোনার জেরে ক্ষতির সম্নুখীন হতে শুরু করেছে।যার ফলে তারা তাদের উড়ান সফরের ৪০ শতাংশ কাটছাঁট করছে। ৩০০ টি এয়ারক্রাফ্টের যাতায়ত তারা বন্ধ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications