করোনা ভাইরাস আতঙ্ক: আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে চিনে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

চিনের উহানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। আজ দুপুর ১২টায় দিল্লি থেকে বিমানটি চিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। শনিবার ভোর ২টোর সময় চিনে থাকা প্রায় ৪০০ ভারতীয়কে নিয়ে সেটি দেশে ফিরবে বলে জানা গিয়েছে। আরও একটি বিমান চিনে উড়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে তবে সেই বিষয়ে কোনও সুস্পষ্ট খবর এখনও পাওয়া যায়নি।

উহানে আটকে ভারতের ২৫০ পড়ুয়া ও কর্মজীবী

উহানে আটকে ভারতের ২৫০ পড়ুয়া ও কর্মজীবী

সূত্রের খবর, চিনের হুবেই প্রদেশের উহানেই এখনও পর্যন্ত আটকে রয়েছে ভারতের ২৫০ পড়ুয়া ও কর্মজীবী। যাদের নিয়ে চিন্তিত এদেশে থাকা তাঁদের আত্মীয় পরিজনরা। মঙ্গলবারই চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চেয়ে পাঠায় বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।

চিনের আধিকারিকদের সঙ্গে কথা বলছিল বিদেশমন্ত্রক

চিনের আধিকারিকদের সঙ্গে কথা বলছিল বিদেশমন্ত্রক

ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথাও হচ্ছিল। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১১ মিলিয়ন বাসিন্দার শহর উহান করোনাভাইরাস সংক্রমণের জন্য একসপ্তাহ ধরে লকডাউনে।

ভারতেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস

ভারতেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস

এদিকে ভারতেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেরলের এক ছাত্রী। বৃহস্পতিবার প্রথম ভারতীয়ের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই চিনের উহান থেকে কেরলে ফিরে আসেন কেকে শৈলজা নামের সেই ছাত্রী। চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের এই শহরেই শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।

৪৫০ জনকে রাখা হয়েছে

৪৫০ জনকে রাখা হয়েছে

এছাড়া দিল্লিতে মঙ্গলবার রাতে তিন জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালেও একজন চিনা পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া গতকাল এক থআই তরুণীর মৃত্যু হয়েছে কলকাতায়। চিকিৎসকদের অনুমাণ সেটি করোনা ভাইরাসের জেরে হয়ে থাকতে পারে। দেশে মোট ৪৫০ জনকে এর জেরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মালয়শিয়ায় ত্রিপুরার যুবকের মৃত্যু

মালয়শিয়ায় ত্রিপুরার যুবকের মৃত্যু

অন্যদিকে মালয়শিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরার এক যুবক মারা গিয়েছেন বলে দাবি করল পরিবার। তাদের দাবি, নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়শিয়ার এক হাসপাতালে ভর্তি হয়েছিল মনির হুসেন নামক সেই যুবক। সেখানেই বুধবার তার মৃত্যু হয়। সংবাদ সংস্থা এএনআই-কে মৃতের দাদু আবদুল রহিমা জানান যে বুধবার সকালে মালয়শিয়া কর্তৃপক্ষ ফোন করে মনিরের মৃত্যু সংবাদ দেয় তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+