একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রেকর্ড, দেশের সংক্রমণে রাতের ঘুম ছুটেছে ভারতবাসীর

একদিনে করোনা আক্রান্তের রেকর্ড হয়ে গেল দেশে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। ভারত এখন বিশ্বের মধ্যে চার নম্বরে অবস্থান করছে।

একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়ে গেল দেশে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। ভারত এখন বিশ্বের মধ্যে চার নম্বরে অবস্থান করছে। আমেরিকা, ব্রাজিল রাশিযার পরেই ভারতের স্থান। ইতালি, স্পেন ও ব্রিটেনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও ৯ হাজার ছাড়িয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ

বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ

রবিবার বিগত ২৪ ঘণ্টায় করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ। তবে সেই উদ্বেগের সঙ্গে একটু স্বস্তির খবর সুস্থও হয়েছেন রেকর্ডসংখ্যক। একদিনে আট হাজারেরও বেশি সংখ্যক মানুষ করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

একনজরে দেশের করোনা পরিসংখ্যান

একনজরে দেশের করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য মন্র্রকের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১২ হাজার ৩১ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত দাঁড়িয়েছে ৩ লক্ষ ২১ হাজার ২৬৬ জন। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১৯৯। এদিন মৃত্যু হয়েছে ৩০৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩ লক্ষ ২১ হাজার ২৬৬ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ৫০ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন রেকর্ডসংখ্যক ৮ হাজার ৯১ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৬২ হাজার ৩২৬ জন।

সংক্রমণে প্রথম মহারাষ্ট্র, ৭ রাজ্যে উদ্বেগ

সংক্রমণে প্রথম মহারাষ্ট্র, ৭ রাজ্যে উদ্বেগ

উল্লেখ্য, আক্রান্তের হার উদ্বেগজনক রাজ্যে। এর মধ্যে সবতচেকে শোচনীয় হাল মহারাষ্ট্রের। শুধু মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪২৭। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৬৮। এরপরেই আছে তামিলনাড়ু. দিল্লি, গুজরাট, রাজস্থান। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+