মহারাষ্ট্রে ৭ লাখ ছুঁই ছুঁই করোনা সক্রিয়ের সংখ্যা, দৈনিক আক্রান্তের সমান করোনামুক্তি
ভারতের কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। শনিবার মহারাষ্ট্রে ৬৭,১৬০ জন সংক্রমিত হলেন করোনা ভাইরাসে।
ভারতের কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। শনিবার মহারাষ্ট্রে ৬৭,১৬০ জন সংক্রমিত হলেন করোনা ভাইরাসে। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আরও ৬৭৬ রোগীর মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে ৬৩,৮১৮ রোগী করোনা মুক্ত হয়েছেন। মোট করোনাজয়ীর সংখ্যা ৩৪ লক্ষ ৬৮ হাজার ৬১০ জন।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট সক্রিয় করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৯৪ হাজার ৪৮০। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে মৃত্যুর হার ১.৫১ শতাংশ দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে এখনও অবধি ৪২ লক্ষ ২৮ হাজার ৮৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা মহামারী কেড়েছে ৬৩,৯২৮ জনের প্রাণ।
মহারাষ্ট্র কোভিড ১৯-এর জন্য মোট ২.৫৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২.২৮ লক্ষ বা ১6.৬১ শতাংশ সংক্রমিত হয়েছেন। রাজ্য জুড়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রয়েছেন ২৯,২৪৬ জন। হোম কোয়ারান্টিনে রয়েছেন ৪১,৮৭,৬৭৫ জন। মুম্বাইয়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৮৮৮ এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। শুধু মুম্বই শহরে ৭৮,৭৭৫টি অ্যাক্টিভ কেস রয়েছে। আট দিনে দ্বিগুণ হয়েছে সক্রিয়।












Click it and Unblock the Notifications