আতঙ্ক কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ! গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪২, ৭৬৬ জন

করোনার দ্বিতীয় ওয়েভে ব্যাপক সংক্রমণ দেখেছে দেশের মানুষ। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে সুস্থ হচ্ছে ভারত। তবে চিকিৎসকরা বলছেন এই সময় যে কোনও ধরণের বাড়াবাড়ি আরও একবার বিপদের দিকে

করোনার দ্বিতীয় ওয়েভে ব্যাপক সংক্রমণ দেখেছে দেশের মানুষ। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে সুস্থ হচ্ছে ভারত। তবে চিকিৎসকরা বলছেন এই সময় যে কোনও ধরণের বাড়াবাড়ি আরও একবার বিপদের দিকে ঠেলে দিতে পারে দেশকে।

ফলে কড়া ভাবে করোনা বিধি মানার কথা বলছেন চিকিৎসকরা। তবে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ একাধিক জায়গাতে যেভাবে বেপরোয়া ভাবে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে সেই ছবি দেখে কার্যত উদ্বিগ্ন কেন্দ্র। আধিকারিকদের মতে, ইচ্ছাকৃত ভাবে করোনাকে ডেকে আনা হচ্ছে।

কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

গত ২৪ ঘন্টায় আরও কমল করোনার সংক্রমণ। গোটা দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। শনিবার গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। তবে গোটা দেশে করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ৫৫ হাজার ০৩৩ জন। যে পাঁচ রাজ্যে সবথেকে বেশি করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে সেই তালিকার প্রথমে রয়েছে কেরল। কেরলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৬৩ জন। এরপর মহারাষ্ট্র। সে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯২ জন, অন্ধ্রপ্রদেশে ৩০৪০ করোনার কেস ধরা পড়েছে। তামিলনাড়ু এবং ওডিশাতে যথাক্রমে ৩০৩০ টি কেস এবং ২৮০৬টি করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

অন্যদিকে এক ধাক্কায় অনেকটা বাড়ল দেশে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টাতে করোনাতে মৃত্যু হয়েছে১ হাজার ২০৬ জন কোভিড রোগীর

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

শুক্রবারের স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৯০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ২০৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৮৬। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। বাংলায় করোনার দৈনিক সংক্রমণ হাজারের নিচেই রয়েছে। করোনায় দ্বিতীয় তরঙ্গ আসার পর সক্রিয়ের হারও কমে ২ শতাংশের নিচে নেমেছে এই প্রথম। টানা পাঁচদিন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে থাকল। সক্রিয়ের সংখ্যাও কমে ১৬ হাজারের নিচে নেমেছে। দৈনিক মৃতের সংখ্যাও ২০-র কম।

এটা ভাইরাসকে আমন্ত্রন জানানো ছাড়া আর কিছুই নয়

এটা ভাইরাসকে আমন্ত্রন জানানো ছাড়া আর কিছুই নয়

মুখে মাস্ক নেই, সোশ্যাল ডিসট্যান্সের ধার ধারছেন না কেউ! এমনই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আর দেখেই চিন্তার ভাঁজ কেন্দ্রীয় আধিকারিকদের কপালে। নৈনিতাল, মুসৌরি কিংবা মানালির পর্যটকদের ছবি দেখে কড়া বার্তা দিল কেন্দ্র।ভাইরাস এখনও উদ্বেগের কারণ, একথা মনে করিয়ে দিয়ে সতর্কতার বার্তা দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার সাংবাদিক বৈঠকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের ভিডিয়ো দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেন, 'এটা ভাইরাসকে আমন্ত্রন জানানো ছাড়া আর কিছুই নয়।করোনার দ্বিতীয় তরঙ্গ একটু একটু করে নিয়ন্ত্রণে আসতে শুরু করতেই বেরিয়ে পড়েছেন মানুষজন পর্যটনস্থলগুলোতে বাড়ছে ভিড়।

উদ্বেগ প্রকাশ করেছেন নীতি আয়োগ সদস্য

উদ্বেগ প্রকাশ করেছেন নীতি আয়োগ সদস্য

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতি আয়োগ সদস্য ড. ভিকে পালও। তিনি বলেন, পর্যটন থাকতেই পাতে, কিন্তু নিয়ম মেনে চলতে হবে, নাহলে ফের বাড়তে পারে সংক্রমণ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যেখানে ভিড় সেখানে সবসময়ই সংক্রমণের ভয় বেশি।' উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'ভয় এটাই যে পর্যটকরা ফিরে এসে অন্যদের সংক্রামিত করবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+