দুর্গাপুজোয় করোনা কাঁটা, ৬- ৮ সপ্তাহের মধ্যেই আসবে থার্ড ওয়েভের ধাক্কা, সতর্ক করলেন এইমস প্রধান

দুর্গাপুজোয় করোনা কাঁটা, ৬- ৮ সপ্তাহের মধ্যেই আসবে থার্ড ওয়েভের ধাক্কা, সতর্ক করলেন এইমস প্রধান

দুর্গাপুজোর আনন্দ মাটি হতে চলেছে। আর ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে আসবে করোনা ভাইরাসের থার্ড ওয়েভের ধাক্কা। এমনই জানিয়েছেন এইমসের প্রধান। ৬ থেকে ৮ সপ্তাহ মানে জুলাই থেকে অগস্ট মাসের মধ্যেই করোনা ভাইরাস আছড়ে পড়বে দেশে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে সেই সংক্রমণ চরমে উঠবে। অক্টোবর মাসেই দুর্গাপুজো রাজ্যে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।

থার্ড ওয়েভের ধাক্কা

থার্ড ওয়েভের ধাক্কা

গোটা দেশ প্রহর গুণছে থার্ড ওয়েভের জন্য। মহারাষ্ট্রে নাকি সবার আগে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ। কয়েকদিন আগেই টাস্কফোর্স এই নিয়ে মহারাষ্ট্র সরকারকে সতর্ক করেছে। তার জন্য উদ্ধব ঠাকরে সরকারকে সতর্ক থাকতে বলেছে টাস্ক ফোর্স। করোনা বাড়বে এই আশঙ্কায় সতর্ক করা হয়েছে।

 ভারতে কখন আসবে থার্ড ওয়েভ

ভারতে কখন আসবে থার্ড ওয়েভ

ভারতে থার্ড ওয়েভের ধাক্কা আসবে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে। এমনই দাবি করেছেন এইমসের প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। তার আগে ভ্যাকসিন প্রক্রিয়ায় গতি আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। করোনার থার্ড ওয়েভ আসার আগে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। জুলাই থেকেই দিনে ১ কোটি করোনা টিকাকরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার।

 ভাবাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

ভাবাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনার থার্ড ওয়েভ কী হবে ডেল্টা ভ্যারিয়েন্টের এই নিয়ে উদ্বেগে রয়েছেন গবেষকরা। ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে আবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতে। মধ্যে প্রদেশে একটি করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের মধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধানমিলেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক হতে পারে তা নিয়ে গবেষণা চলছে।

 শিশুদের ঝুঁকি কম

শিশুদের ঝুঁকি কম

করোনার থার্ড ওয়েভে প্রথমে দাবি করা হয়েছিল করোনার থার্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। কিন্তু আইসিএমআর প্রধান দাবি করেছেন, যেরকম আশঙ্কা করা হচ্ছে তেমন ভাবে আক্রান্ত হবে না শিশুরা। শিশুদের নিরাপদে রাখতে ইতিমধ্যেই একাধিক সংস্থা ট্রায়াল রান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+