করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বুধবারের তুলনায় বাড়ল রোগী মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল ৩৫ হাজার ৬০৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৫ লক্ষ ৩৪ হাজার ৪১৪। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার মৃতের সংখ্যা ছিল ৪৮৬। এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৩৮ হাজার ৬৪৮ জনের।

কমল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা

কমল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৭২৬ জন সুস্থ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৮৯ লক্ষ ৭০ হাজার রোগী। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ৪ লক্ষ ২২ হাজারে। দেশে করোনা সংক্রমণে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিকে দৈনিক সংক্রমণের নিরিখে এদিন শীর্ষে ছিল কেরল।

যেসকল রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি

যেসকল রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি

এদিকে দিন দিন বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লক্ষ ৩০ হাজারের গণ্ডি। যদিও সেরাজ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৭ লক্ষ রোগী। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ। এরপরই তালিকাতে রয়েছে দিল্লি, কেরল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ।

কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি

কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি

কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে প্রায় ৯ লক্ষ। অবশ্য সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ৫০ হাজারের বেশি। এদিকে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৭০ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ৫০ হাজারের বেশি।

এখনও পর্যন্ত দেশে ১৪ কোটি ৩৫ লক্ষ মানুষের সোয়াব পরীক্ষা

এখনও পর্যন্ত দেশে ১৪ কোটি ৩৫ লক্ষ মানুষের সোয়াব পরীক্ষা

এদিকে গত ২৪ ঘণ্টায় মোট প্রায় ১১ লক্ষ মানুষের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতদিনে মোট ১৪ কোটি ৩৫ লক্ষ মানুষের সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+