সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ,২৪ ঘণ্টায় কতজনের মৃত্যু
সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ,২৪ ঘণ্টায় কতজনের মৃত্যু
দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা হলেও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩,৩৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যানে জানা গিয়েছে। দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩০৮ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৯১,৫১৯ জন।

কমল দৈনিক সংক্রমণ
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সামান্য হলেও কমল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩৩,৩৭৬ জন। গতকালের চেয়ে সামান্য পড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩২,০৮,৩৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন দেশে ৩০৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৩,৯১,৫১৬ জন। করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার সময় এগিয়ে আসছে দেশে। এই নিয়ে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে সব রাজ্যগুলিকে করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে সব রাজ্য যেন অক্সিজেন মজুত রাখে।

ভাবাচ্ছে কেরল
দেশের করোনা সংক্রমণের সিংহভাগ সংক্রমিত হচ্ছে কেরলে। গত শুক্রবার রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫,০১০ জন। মারা গিয়েছেন ১১৭ জন। রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩,৩৪,৭০৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২২,৩০৩ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২,৩৭,৬৪৩ জন। মাত্র ১২ শতাংশ করোনা আক্রান্ত রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। করোনা সংক্রমণের মাঝে আবার নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই নিপা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন কয়েকজন। পাশের রাজ্য তামিলনাড়ুতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।

প্রধানমন্ত্রীর বৈঠক
করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের। করোনা ভাইরাসের থার্ড ওয়েভ মোকাবিলার জন্যই সেই বৈঠক বলে জানা গিয়েছে। পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে অক্সিজেন মজুত রাখার বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন ক্রমাগত জেরম সিকোয়েন্স চালিয়ে যেতে হবে যাতে করোনার মিউেটেশন গুলি দ্রুত ধরা পড়ে। করোনা থার্ড ওয়েভ হানা দেবে সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছিলেন গবেষকরা।

আসছে উৎসবের মরশুম
গতকাল থেকেই ভারতে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। গতকাল ছিল গণেশ চতুর্থীর উৎসব। মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ধুমধাম করে উদযাপিত হয় গণেশ চতুর্থী। সেই উপলক্ষ্যে রাস্তাঘাটে,দোকানে বাজারে ভিড় বাড়তে শুরু করেছে মানুষের। এর পরেই রয়েছে নবরাত্রি, দুর্গাপুজো,দীপাবলীর অনুষ্ঠান। কাজেই গোটা অক্টোবর মাস জুড়ে থাকবে উৎসব অনুষ্ঠান। কাজেই নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আগে থেকেই গবেষকরা সতর্ক করেছেন ভারতে অক্টোবর মােস করোনা ভাইরাসের সংক্রমণ চরমে উঠবে বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications