তবে কি কোভিডমুক্ত দেশ! করোনার তৃতীয় ঢেউ নিয়ে, কী বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক
তবে কি কোভিডমুক্ত দেশ! করোনার তৃতীয় ঢেউ নিয়ে, কী বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক
করোনা কী এবার শেষ দাপট দেখিয়ে বিশ্ব থেকে বিদায় নিচ্ছে! তবে কী আশার আলো দেখবে বিশ্ববাসী। দেশের শীর্ষস্থানীয় জিনোম সিকোয়েন্সার ও সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড বায়োলজির পরিচালক ডঃ অনুরাগ আগরওয়াল বলেন, তিনি মনে করছেন ভারত থেকে এবার করোনা ভাইরাস বিদায় নিচ্ছে। দেশের অনেক দেশেই প্রায় এই ভাইরাস শেষ হয়েছে। আগামী দিন গুলি ভালো কাটবে বলে তিনি মনে করছেন।

কী জানালেন অনুরাগ আগরওয়াল
ডঃ অনুরাগ আগরওয়াল জানান, যতক্ষণ না পর্যন্ত এই ভাইরাসের কোনও বড় পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, তিনি এও আশা করছেন এখন আর কোভিডের আর কোনও বড় পরিবর্তন আসার সম্ভবনা খব কম। যদিও কোনও ব্যক্তি এই ভাইরাস দ্বারা এখন আক্রান্ত হন তাহলে এখন তার আর কোনও গুরুতর রোগের ঝুঁকি অনেকটাই কম। তবে এখনও সকলকে সাবধানে থাকার বার্তা দিলেন তিনি।

কাদের বুস্টারের দরকার নেই
চলতি বছরের ১০ জানুয়ারি দেশে প্রায় ৯০ শতাংশ ওমিক্রন ছড়িয়েছিল। তবে, ফেব্রুয়ারি মাসে তা আরও নীচের দিকে নামবে বলে আশা করা যাচ্ছে। ভারতের ডেল্টার প্রভাব এখন অনেকটাই কম বলে জানিয়েছেন তিনি। শীর্ষ বিজ্ঞানী মনে করছেন, যত ভাইরাস দাপট যত কমবে তত আমজনতা বুস্টার শট কম নেবেন। পাশপাশি তাঁরা এও জানান,সকলের বুস্টার শটের দরকারও নেই। যাদের ভ্যাকসিনের পরেও বুস্টার শটের দরকার ছিল তাঁদের তা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কর্মী থেকে শুরু করে ৬০ বছরের বেশি লোকেদের এই শটের ডোজ দেওয়া হয়েছে।

বৈজ্ঞানিক ব্যাখা থেকে কী জানা গেল
বৈজ্ঞানিক ব্যাখা থেকে জানা যাচ্ছে, করোনা সংক্রমণের পাশাপাশি গুরুতর রোগের ঝুঁকি কমাতে সাহায্য করছে বুস্টার শটগুলি। বর্তমান সময়ে ক্রমশই কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। ওমিক্রন থেকেও অনেক মানুষ সুস্থ হয়েছেন। যারা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাঁদের শুধু মাত্র টীকার অতিরিক্ত ডোজ দেওয়া দরকার।

শীর্ষ বিজ্ঞানীর মত কী
শীর্ষ বিজ্ঞানী ও চিকিৎসক অনুরাগ জানিয়েছেন, ডেল্টার থেকেও ওমিক্রনে বেশি আক্রান্ত হয়েছিল। ওমিক্রন আক্রান্ত অনেক ব্যক্তিই মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু তার পরিমাণ তুলনায় অনেক কম। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর নতুন অ্যান্টিবডিগুলির বিকাশের সঙ্গে সঙ্গে আগের পুরাতন মেমরি কোষগুলি অ্যাক্টিভ করে দেয়।












Click it and Unblock the Notifications