মাংসাশীদের শাস্তি দিতেই নৃসিংহ অবতার মারণ করোনা ভাইরাসের রূপ নিয়েছে, দাবি হিন্দু মহাসভার
আমিষ ভোগীদের শাস্তি দিতেই এসেছে করোনা ভাইরাস। এমনই দাবি করেছে হিন্দু মহাসভা।
আমিষ ভোগীদের শাস্তি দিতেই এসেছে করোনা ভাইরাস। এমনই দাবি করেছে হিন্দু মহাসভা। করোনা ভাইরাস আসলে সেই ক্ষুদ্রতম জীবাণুদের প্রতিনিধি যাঁরা মাংসাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মাংস খাওয়ার কী চরম পরিণতি হতে পারে সেটাই বুঝিয়ে দিচ্ছে এই করোনা ভাইরাস। এমনই দাবি করেছেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি

করোনা ভাইরাস নিয়ে হিন্দুমহাসভার দাবি
করোনা ভাইরাস নিয়ে নতুন যুক্তি সাজিয়েছেন হিন্দু মহাসভা। সংগঠনের প্রধান স্বামী চক্রপািণ দাবি করেছেন, করোনা ভাইরাস আসলে আমিষভোগীদের শাস্তি দেওয়ার একটা চরম মাত্রা। নৃসিংহ অবতার চিনা রূপে নেমে এসেছেন মাংসভোগীদের শাস্তি দিতে। পশুদের উপর নির্যাতন বন্ধ করার চরম শাস্তি দিতেই এই করোনা ভাইরাসের জন্ম বলে দাবি করেছেন তিনি।

করোনা ভাইরাসের মূর্তি গড়ে পুজো হোক
করোনা ভাইরাসেকে নৃসিংহ অবতারের চিনা রূপ দাবি করেছে হিন্দু মহাসভা। তাই তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পরামর্শ দিয়েছেন করোনার মূর্তি তৈরি করে পুজো করে তাকে তুষ্ট করা হোক। এবং করোনা ভাইরাস যাতে আর ক্ষতি না করে সেকারণে চিনের সব নাগরিকের উচিত আমিষ খাবার পরিত্যাগ করা এবং কোনও নিরিহ প্রাণীর ক্ষতি না করা। তাহলে যদি করোনা ভাইরাসের দাপট একটু হলেও কমে।

ভারতীয়দের আতঙ্কের কারণ
হিন্দু মহাসভার প্রধান দাবি করেছে করোনা ভাইরাস ভারতের কোনও ক্ষতি করতে পারবে না। কারণ ভারতে দেবতার পুজো করা হয় এবং ভারতে গোরক্ষকরা রয়েছেন। যাঁরা করোনা ভাইরাস দমিয়ে রাখতে পারবেন। যদিও ইতিমধ্যেই ভারতে তিন জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications