করোনার চিকিৎসায় ভারতের লড়াই:কেরল কীভাবে সারিয়ে তুলেছে ৩ জন রোগীকে
করোনার চিকিৎসায় ভারতের লড়াই:কেরল কিভাবে সারিয়ে তুলেছে ৩ জন রোগীকে
করোনার করাল গ্রাসে বিশ্বের ৯৪ টি দেশে ১ লাখেরও বেশি মানুষকে আক্রমণ করে চলেছে। শুধু চিনেই মৃতের সংখ্যা ৩০০০ এর বেশি। এমন মহামারী ঠেকাতে ইতালির একাংশকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দেশের বাকি অংশের সঙ্গে। এমন পরিস্থিতিতে ভারতের কেরলেও প্রথমেই ৩ জনের দেহে পাওয়া গিয়েছিল এই মারণ রোগের নমুনা। কিন্তু সেই ৩ জনই আপাতত সুস্থ। কিভাবে কেরল এই মারণ রোগের সঙ্গে লড়াই করে প্রাথমিক যুদ্ধ জিতেছে তা দেখা যাক।

কোনও 'ড্রাগ' ছাড়াই চিকিৎসা!
ভারতের ' ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' এর বিজ্ঞানীরা বলছেন, যেখানে চিনে এইচআইভি দূর করতে যে 'ড্রাগ' ব্যবহার করা হয় সেই ড্রাগের মিশেলে করোনা নির্মূলের জন্য চিকিৎসা চলছে, সেখানে ভারত ৪০০ এমজির ট্যাবলেটে এই মারণ ভাইরাসকে কুপোকাত করতে পারে! যাঁদের ঘিরে সন্দেহ তাঁদের এই বিশেষ ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা।

কী পরিস্থিতি করোনা ঘিরে?
করোনার আক্রমণে যাঁরা হাসপাতালের আইসোলেশনে আছেন, তাঁদের বেশির ভাগকেই 'সাপোর্টিভ' সিস্টেমে রাখা হয়েছে। আর তাঁরা সকলেই স্থিতিশীল। চিকিৎসকদের দাবি, আতঙ্কের চেয়ে সাবধানতা প্রয়োজন।

কেরলের রোগীদের চিকিৎসা পদ্ধতি
কেরলে যে ৩ জন রোগী আক্রান্ত হয়েছেন, তাঁদের সেভাবে কোনও হাই ডোজের ড্রাগ ছাড়াই সুস্থ করা গিয়েছে। যেখানে চিন আর্থ্রাইটিস থেকে শুরু করে একাধিক ড্রাগকে এই রোগের চিকিৎসায় কার্যকরী করার কথা বলছে, সেখানে ভারতীয় চিকিৎসা পদ্ধতি বলছে, ড্রাগ ছাড়াও করোনা রোগীকে সুস্থ করা যায়। যার দৃষ্টান্ত করেল।

৩ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সফল চিকিৎসা কেরলে!
৩ ফেব্রুয়ারি কেরল জানিয়েছিল সেরাজ্যে ৩ জনের দেহে রয়েছে করোনা ভাইরাস। এরপর ১৪ ফেব্রুয়ারি কেরল জানিয়ে দেয় যে, মাঝের সময়ের মধ্যে ওই ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে দেশে করোনার প্রথম থাবার যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের হাত ধরেই ভারতীয় চিকিৎসা শাস্ত্র করোনাকে 'জয়' করেছে।

কেরলে নতুন করে আক্রান্ত ৫
এদিকে, রবিবার সকালেই কেরল জানিয়েছে সেরাজ্যে ফের নতুন করে ৫ জনের দেহে কোরনার সংক্রমণ ছড়িয়েছে। এঁরা সকলেই ইতালি থেকে ফিরেছেন। উল্লেখ্য, এরই সঙ্গে মোট ৩৯ জনকে ভারত এই মুহূর্তে করোনা টেস্টে পজিটিভ বলে নিশ্চিত করেছে।












Click it and Unblock the Notifications