করোনা আক্রান্ত রোগী আশঙ্কাজনক! কেরলে নিয়ে ফেলল কোন ব্যবস্থা
করোনা আক্রান্ত রোগী আশঙ্কাজনক! কেরলে নিয়ে ফেলল কোন ব্যবস্থা
কেরলে কার্যত একের পর এক জায়গা বন্ধ হয়ে যাচ্ছে করোনা আতঙ্কের জেরে। ইতিমধ্যেই সেখানে বিভিন্ন জায়গা নির্দিষ্ট করে দিয়ে সেখানে জমায়েত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি,কেরলে সিনেমা বা থিয়েটার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে এক ৮৯ বছরের রোগী করোনা আক্রান্ত হয়ে আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন।

কেরলে মোট ১৪ জনের দেহে ভাইরাস
নতুন করে দক্ষিণ ভারতে করোনা আতঙ্ক ছড়াচ্ছে কেরল ঘিরে। গতকয়েকদিনে সেখানে ১৪ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এই ১৪ জনকে আইসোলেশনে রাখা ছাড়াও, বেশ কয়েকজনকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে। তাঁদেরও আলাদা করে 'কোয়ারেন্টাইন' করা হয়েছে।

করোনা আক্রান্ত ৮৯ বছরের রোগী আশঙ্কাজনক
কেরলে ৮৯ বছরের এক রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে নিশ্চিত করেছে কেরল সরকার। সেখানে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। এমনকি এক ৩ বছরের শিশুর দেহেও এই ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে কেরলে।

ভারতে করোনা আতঙ্ক
করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ভারতে ৬২ টিতে পৌঁছেছে বলে খবর। ক্রমেই লাফিয়ে বাড়ছে এই আক্রান্তদের সংখ্যা। এদিকে, কর্ণাটকে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এখনও পর্যন্ত তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বন্ধ রয়েছে একাধিক প্রতিষ্ঠান
কেরলে আগামী ৩১ মার্চ পর্যন্ত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত এলাকা থেকে করোনা ভাইরাসের আক্রান্তদের খবর আসছে, সেই জায়গায় জন সমাগম নিষিদ্ধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications