ভারতে করোনা দংশনের জের: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

এমন পরিস্থিতি আগে দেখেনি গোটা বিশ্ব। এক অজানা শত্র্ুর সঙ্গে শুরু হয়েছে লড়াই। এই লড়াইয়ের শেষ কোথায় , তা ধারণা করতে পারছে না কেউই। এমনই পরিস্থিতি করোনার জেরে। গোটা বিশ্বের সঙ্গে করোনাভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারতও। দেশের বিভিন্ন অংশ আপাতত স্তব্ধ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র।

ওয়ার্ক ফ্রম হোম কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য

ওয়ার্ক ফ্রম হোম কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য

কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করা হয়েছে। তবে এই বাড়ি থেকে কাজ করার বিষয়ে একাধিক বিধি নিষেধ, ও নিয়ম চালু করেছে সরকার।

কাদের আসতে হবে অফিসে?

কাদের আসতে হবে অফিসে?

যে নয়া নোটিস জারি হয়েছে তাতে জানানো হয়েছে ৫০ শতাংশ গ্রুপ ডি ও গ্রুপ বি এর কর্মীদের অফিসে আসতে হবে। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন। তবে রোজ অফিসে আসতে হবে না। এক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে।

 গ্রুপ বি ও ডি স্টাফদের জন্য নিয়ম

গ্রুপ বি ও ডি স্টাফদের জন্য নিয়ম

নয়া সরকারি নির্দেশে জানানো হয়েছে যে , এক সপ্তাহ অন্তর করে অফিসে আসতে হবে কেন্দ্রীয় সরকারী গ্রুপ বি ও গ্রুপ ডি স্টাফদের। নির্দেশে বলা হয়েছে, যাঁরা এই স্টাফদের রোস্টার (সূচি) বানাচ্ছেন তাঁরা যেন প্রথম সপ্তাহে সেই সমস্ত কর্মীদের অফিসে আসতে বলেন,যাঁদের বাড়ি অফিসের কাছে। পরের সপ্তাহে দূরের কর্মীদের অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহনের ক্ষেত্রে নিয়ম

পরিবহনের ক্ষেত্রে নিয়ম

সরকারি নির্দেশ বলছে, পরিবহনের ক্ষেত্রে সরকারী কর্মচারীরা যেন নিজেদের যানই ব্যবহার করেন। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করতে বলা হয়েছে।

জ্বর হলে কী করতে হবে?

জ্বর হলে কী করতে হবে?

নির্দেশিকায় বলা হয়েছে জ্বর হলে বা জ্বরের মতো কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই যেন এই কেন্দ্রীয় সরকারী কর্মী চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই নিজের স্বাস্থ্য সম্পর্কে যেন তিনি নিশ্চিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+