আজ থেকে দেশে শুরু হল ১২ বছরের উর্ধ্বে করোনা টিকাকরণ

আজ থেকে দেশে শুরু হল ১২ বছরের উর্ধ্বে করোনা টিকাকরণ

আজ থেকে দেশ জুড়ে শুরু হল ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ। এর আগে ১৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হয়েছিল। করোনা সংক্রমণ অনেকটা কমে যাওযায় খুলে দেওয়া হয়েছে স্কুল। সেকারণে শিশুদের সুরক্ষিত রাখতে ধাপে ধাপে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ছোট শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়নি।

১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা

ভারতে করোনা সংক্রমণ বলতে গেলে একেবারেই কমে গিয়েছে। সব রাজ্যেই একই পরিস্থিতি। সেকারণে করোনা বিধিনিষেধেও ছাড় দেওয়া হয়েছে প্রায় সব রাজ্যে। খুলে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলও। ইতিমধ্যেই স্কুলে যাতায়াত শুরু করে দিয়েছেন সকলে। এই পরিস্থিতিতে শিশু পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি বেশি করে নজরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাই ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিেয়ছে দেশে। গতকাল থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কোইউ অ্যাপে চলছিল রেজিস্ট্রেশন। আজ থেকে গোটা দেশে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা করণ। এর আগে জানুয়ারি মাসে শুরু হয়েছিল ১৫ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকাকরণ। শিশু পড়ুয়াদের সুরক্ষিত রাখতেই মোদী সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

গত সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ছোটদের করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার পরের দিনই মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জাির করা হয়। তাতে বলা হয়েছে ২০১০ সালের ১৫ মার্চের আগে যারা জন্মেছে তারা করোনা টিকা নিতে পারবেন। এর আগে যারা ২০০৭ সালের আগে যারা জন্মেছে, কেবল তারাই টিকা নিতে পেরেছে। ১৬ মার্চ সকাল ৯টা থেকেই ছোটদের টিকাকরণের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। কোউইন পোর্টালে তৈরি অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে আবার নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্টও তৈরি করা যাবে। এছাড়াও অন-সাইট রেজিস্ট্রেশন অর্থাৎ সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করে করোনা টিকা নেওয়া যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে।

সূত্রের খবর ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। কিছু নির্দিষ্ট সরকারি টিকাকরণ কেন্দ্রেই এই টিকা দেওয়া হবে। ২৮ দিনের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রমণ গোটা দেশে কমলেও আইআইটি খড়গপুর এবং আইআইটি কানপুরের গবেষকরা জািনয়েছেন মে মাস থেকে ফের করোনা সংক্রমণ মাথাচারা দিতে পারে। সেকারণে শিশুদের দ্রুত টিকাকরণ করিয়ে তাঁদের সুরক্ষিত রাখতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই চিন এবং আমেরিকায় নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+