Corona Update: আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর! সংক্রমণের তুলনায় দেশে বাড়ল সুস্থতার হার
ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ! কিন্তু চিন সহ বিশ্বের একাধিক দেশে যেভাবে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। কিন্তু আতঙ্কের মধ্যেও স্বস্তির ইঙ্গিত স্বাস্থ্য বুলেটিনে। আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে
ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ! কিন্তু চিন সহ বিশ্বের একাধিক দেশে যেভাবে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। কিন্তু আতঙ্কের মধ্যেও স্বস্তির ইঙ্গিত স্বাস্থ্য বুলেটিনে। আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে গোটা দেশের করোনা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত ২৫২৮ জন। শুধু তাই নয়, করোনায় গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ লাখ ১৬ হাজার ২৮১ জন। তবে আজ শুক্রবার যে মৃতের সংখ্যা সামনে এসেছে তাতে ব্যাকলগে থাকা কেরলের ১২৩ জনের মৃত্যু যুক্ত হয়েছে।
চিকিৎসকদের একাংশের মতে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে। তবে ছোট্ট ভুলেই ফের একবার বদলে যেতে পারে পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও বড়সড় পতন হয়েছে। এক ধাক্কায় ৩০ হাজারের নীচে নেমে গিয়েছে এই সংখ্যা।
তবে সম্প্রতি গোটা দেশে মোট ২৯ হাজার ১৮১ জনের অ্যাক্টিভ কেসের সংখ্যা রিপোর্ট করা হয়েছে। তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের মোট সংক্রমণ ০.০৭ শতাংশে দাঁড়িয়ে গিয়েছে।
তবে সংক্রমণের থেকে দেশে সেরে ওঠার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার 98.73 শতাংশ রিপোর্ট করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশে মোট ৩৯৯৭ জন মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেছেন। এই মুহূর্তে দেশে মোট করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটিরও বেশি মানুষ। তথ্য বলছে, ৪ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ৫৪৩ জন মানুষ করোনাকে হারিয়েছে সুস্থ হয়েছেন।
গোটা দেশের প্রত্যেকদিনের ডেলি পজেটিভিটি রেটেও গ্রাফ নীচের দিকে। এই মুহূর্তে দেশে ডেলি পজিটিভিটি রেট 0.40 শতাংশে এসে দাঁড়িয়েছে। সাপ্তাহিক পজিটিভিটি রেটেও গ্রাফ নীচের দিকে। তথ্য অনুযায়ী 0.40 শতাংশে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় করোনা টেস্টিংও চলছে।
দেশে মোট 78.18 কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে গোটা দেশে 6,33,867 গুলি করোনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত ভ্যাকসিন দেওয়ার কাজও চলছে। মোট দেশে 180.97 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তবে যেভাবে অন্যান্য দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে তাতে জিনোম সিকোয়েন্সিংয়ের উপর বেশি করে জোর দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications