করোনার সংকট কালে এবার আসছে 'মোদী কিট'! কোন পদক্ষেপে বিজেপি

করোনার সংকট কালে এবার আসছে 'মোদী কিট'! কোন পদক্ষেপে বিজেপি

করোনার সংকটকালে এবার বিজেপি ও আরএসএস সংঘবদ্ধভাবে শুরু করল নয়া উদ্যোগ। লকডাউনের মধ্যে যেখানে বাইরে বের হতে সকলকে নিষেধ ররা রয়েছে, সেই সময় আরএসএস ও বিজেপির যৌথ উদ্যোগে আসতে চলেছে 'মোদী কিট'। কী থাকছে এই মোদী কিট- এ? দেখে নেওয়া যাক।

মোদী কিট-এ কী থাকছে ?

মোদী কিট-এ কী থাকছে ?

জানা গিয়েছে যে মোদী কিট বাজারে আসতে চলেছে তাতে থাকছে ২ কেজি তেল, ২ কেজি চাল, ১ কেজি ডাল,হলুদ , সর্ষে ধনে, চা, ছোলা, ৪টে পোশাক, ১ টি সাবান, আটা ও বিস্কুট। এভাবেই মোদী কিট তৈরি করে তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছ গেরুয়া শিবির।

কীভাবে পৌঁছে দেওয়া হচ্ছে।

কীভাবে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরএসএসএর সেবকার বিভিন্ন দরিদ্র দুঃস্থদের কাছে এগুলি পৌঁছে দিতে সাহায্য করছেন বলে জানা গিয়েছে।তবে লক ডাউনের মধ্যে জমায়েত না করা তা কীভাব সম্বব তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

দেশের বিভিন্ন অংশে খাবার বিতরণ

দেশের বিভিন্ন অংশে খাবার বিতরণ

বেঙ্গালুরুতে বজরং দলের সদস্যরা বিলি করছেনব খাবার প্যাকেট। এমনকি তাঁরা পুলিশ কর্মীদের জন্যও খাবার প্যাকেট তৈরি রেখে তা পুলিশের হাতে তুলে দিচ্ছেন। এভাবেই সংকটকালে গেরুয়া শিবির এগিয়ে এসেছে সাহায্যে।

ভিনরাজ্যের শ্রমিকদের কাছে খাবার

ভিনরাজ্যের শ্রমিকদের কাছে খাবার

এদিকে ভিন রাজ্যের শ্রমিকদের কাছেও সংকটকালে খাবার পৌঁছে দেওয়ার রাস্তা নিয়েছে গেরুয়া পক্ষ। উল্লেখ্য, লকডাউনের জেরে ঘরে ফিরতে গিয়ে রাস্তাতেই আটকে রয়েছেন বহু শ্রমিক। আর তাঁদের মুখে খাবার যোগাতেই গেরুয়া শিবিরের এই উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+