করোনায় ভারতে মৃত্যুমিছিল অব্যাহত! মহারাষ্ট্র নিয়ে আশঙ্কা চরমে
করোনায় ভারতে মৃত্যুমিছিল অব্যাহত! মহারাষ্ট্র ঘিরে আশঙ্কা চরমে
হাজার ছাড়িয়ে গিয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন কের এদিন ৪৭ জন আক্রান্তের খবর মিলেছে ভারতে। তারই মধ্যে নতুন করে উঠে এলো আরও একটি মৃত্যু সংবাদ। মহারাষ্ট্রের পুনেতে এদিন মৃত্যু হয়েছে আরও ১ জনের।

মৃত্যু মিছিল অব্যহত
এদিন এক ৫২ বছর বয়সী করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২২ মার্চ থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। উল্লেখ্য, এই মুহূর্তে পুনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি। আর তার মধ্যেই এই মৃত্যুর বার্তা। প্রসঙ্গত করোনা ও গরমের মাত্রা নিয়ে যে আলোচনা চলছিল , তার মধ্যেই এই মৃত্যুর খবর নিঃসন্দেহে একটি তারপর্যপূর্ণ ঘটনা।

মহারাষ্ট্রে অব্যাহত মৃত্যু মিছিল
পুনের এই মৃত্যু সংবাদ নিয়ে এপর্যন্ত মহারাষ্ট্রে ৯ জনের মৃত্যুর খবর এলো করোনার জেরে। যে মৃত্যুর পরিসংখ্যান বলছে ভারতের মায়ানগরী মুম্বই তথা বারতের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র মহারাষ্ট্র কতটা আক্রান্ত এই করোনা আক্রান্তের জেরে।

ভারত ও করোনা পরিসংখ্যান
ভারতে করোনার দংশন এপর্যন্ত ২৯ জনের প্রাণ কেড়েছে। মৃত্যু হয়েছে বহু বিদেশী পর্যটকেরও। এদিকে, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। তবে লকডাউনের জেরে এই আক্রান্তের হার কমের দিকে বলে আশা স্বাস্থ্যমন্ত্রকের।

বিশ্বে আক্রান্ত ৭ লাখ
বিশ্বে এই মুহূর্তে আক্রান্ত ৭ লাখ মানুষ। করোনার জেরে এপর্যন্ত গোটা বিশ্বে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্রমাগত মৃত্যুর শতাংশ গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে।












Click it and Unblock the Notifications