কমছে করোনা সংক্রমণ, বাড়ল আভ্যন্তরীণ বিমান পরিসেবায় যাত্রী সংখ্যা
কমছে করোনা সংক্রমণ, বাড়ল আভ্যন্তরীণ বিমান পরিসেবায় যাত্রী সংখ্যা
কোভিডের দ্বিতীয় ঢেউ-এ কোপ পড়েছিল দেশের অসামরিক বিমান পরিষেবায়৷ গত মাসেই দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবার যাত্রী সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করেছিল কেন্দ্র৷ এবার সেখান থেকে কিছুটা বাড়ল অসামরিক বিমান পরিষেবায় যাত্রী সংখ্যা

গত বছর মার্চে ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধির পর থেকেই অসামরিক বিমান পরিষেবা বন্ধের পথে হেঁটেছিল ভারত। পরে ডিসেম্বরে আভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। গত বছর ডিসেম্বর থেকেই ৮০ শতাংশ যাত্রী নিয়ে দেশের মধ্যে সক্রিয় ছিল বিমান পরিষেবা। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় আভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা ৮০ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছিল চলতি বছের ১লা জুনে। সংক্রমণ কমায় আবার কিছুটা বাড়ি জুলাইয়ে আভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা ৬৫ করা হয়েছে৷ এই নিয়ম ৩১ জুলাই পর্যন্ত সক্রিয় থাকবে৷
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের অতি সংক্রমণ ক্ষমতার জন্য এপ্রিল থেকে মে মাসে দৈনিক চারলক্ষ করোনা সংক্রমণ স্পর্শ করেছিল ভারত৷ সেই পরিস্থিতি সমাল দিতে লকডাউনের পথেও হাঁটতে হয়েছিল দেশকে৷ একই সঙ্গে কোপ পড়েছিল বিমান পরিষেবাতেও৷ দ্বিতীয় ওয়েভের খারাপ সময় কাটিয়ে উঠেছে দেশ, স্বাভাবিকভাবেই নতুন করে ভারতের অর্থনীতিকে সচল করতে লকডাউন থেকে সরে এসে করোনার বিধিনিষেধের উপর গুরুত্ব দিচ্ছে সরকার৷
এই কারণেই অসামরিক বিমান পরিষেবাতেও যাত্রীসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সোমবার কেন্দ্রের পক্ষ থেকে একটি বিবৃতি জারী করে জানানো হয়েছে দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবায় যাত্রী সংখ্যা ৫০ শতাংশ থেকে ৬৫ শতাংশ বাড়ানোর কথা৷












Click it and Unblock the Notifications