সংক্রমণ ঠেকাতে ১২ লক্ষ আন্তর্জাতিক যাত্রীদের করোনা পরীক্ষা একাধিক বিমানবন্দরে

ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। সূত্রের খবর কড়া নজরদারি চলছে বিমানবন্দর সহ জনবহুল এলাকা গুলিতে।

১২ লক্ষ যাত্রীর করোনা পরীক্ষা

১২ লক্ষ যাত্রীর করোনা পরীক্ষা

এবার সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক যাত্রীদের করোনা পরীক্ষা একাধিক বিমানবন্দরে। এই প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী শনিবার জানান এখনও পর্যন্ত বিদেশ থেকে আসা প্রায় ১২ লক্ষ যাত্রীর করোনা পরীক্ষা করা হযেছে দেশের একাধিক বিমান বন্দরে।

অভ্যন্তরীণ বিমান চলাচল ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস

অভ্যন্তরীণ বিমান চলাচল ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস

উইংস ইন্ডিয়া ২০২০ নামক বিমান সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন করোনা ভাইরাস সম্পর্কে তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেন হরদীপ সিংহ পুরী। তার কথায় দেশ জুড়ে করোনা আতঙ্কের কারেণে আপাতত অভ্যন্তরীণ বিমান চলাচল ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস পাবে।

৩২২৫ জনের ডাক্তারি পরীক্ষার ইঙ্গিত

৩২২৫ জনের ডাক্তারি পরীক্ষার ইঙ্গিত

তিনি আরও জানান মোট ১১ লক্ষের বেশি কিছু যাত্রীকে দেশের ৩০টি এয়ারপোর্টে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩২২৫ জনকে এবার বিশদ ডাক্তারি পরীক্ষার কথা বলা হয়েছে। একই সাথে যে সমস্ত দেশ গুলিতে করোনার প্রাদুর্ভাব সর্বাধিক সেখান থেকে যে সমস্ত যাত্রীরা ফিরছেন তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা কার হয় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+