করোনা পরিস্থিতি ক্রমেই জটিল, দেশ, পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদী
করোনা পরিস্থিতি ক্রমেই জটিল, দেশ, পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদী
নয়াদিল্লি : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি যে আবারও বিপদজনক হয়ে উঠেছে তা স্পষ্ট। সারা দেশের প্রত্যেক প্রান্তে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতির মোকাবিলা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। এমনটাই খবর সূত্রের। জানা গিয়েছে, এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা। থাকবেন অন্যান্য মন্ত্রকের আধিকারিকরাও।

কেন এই বৈঠক?
নতুন বছরের শুরু আগে থেকেই ধীরে ধীরে ভারতে বাড়ছিল করোনা গ্রাফ। নতুন বছর শুরু হতেই তা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এক সপ্তাহ কাটতে না কাটতেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ হয়ে গিয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলাতেও পরিস্থিতি সঙ্গীন। প্রতিদিন ৩০০ থেকে হাইজাম্প দিয়ে করোনা সংক্রমণ প্রায় ১৫ হাজারের বেশি হয়ে গিয়েছে। একই অবস্থা দেশের রাজধানী দিল্লি। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। মহারাষ্ট্র অন্যান্যবারের মতোই সংক্রমণে শীর্ষ তালিকায় রয়েছে।
এমতাবস্থায় দেশ কোন পথে এগোবে, তা নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিতে পারেন বলে খবর মিলছে।
দেশে করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এদিকে চলতি বছরেই রয়েছে ৫ রাজ্যে নির্বাচন। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চলবে সেই ভোট পর্ব। পশ্চিমবঙ্গে দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছিল নির্বাচনের পরেই। এবার পাঁচ বড় রাজ্যে ভোট। করোনায় রাশ না টানা গেলে পরিস্থিতি হাতের বাইরে যাবে তা স্পষ্ট। তাই এই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। এর আগে ২৪ ডিসেম্বর, প্রধানমন্ত্রী করোনা নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। সেখানেও করোনা বিধি পালনের উপর রাজ্য প্রশাসনগুলিকে নতুন করে জোর দিতে দেখা যায় তাঁকে। এদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৫,৯০,৬১১। গত ২৪ ঘণ্টায় দেশে ৩২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সারা দেশে করোনা পজেটিভিটির হার ১০ শতাংশ পেরিয়ে গিয়েছে।নএখনও পর্যন্ত ১৫১.৫৮ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications