উত্তরপ্রদেশের সরকারি হোমের ৯০ জন মহিলার করোনা পজিটিভ
উত্তরপ্রদেশের সরকারি হোমের ৯০ জন মহিলার করোনা পজিটিভ
দেশে বাড়তে চলা কোভিড–১৯–এর মধ্যে নতুন করে উত্তরপ্রদেশের একটি সরকারি হোমের ৯০ জন বন্দীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ল। যা নিয়ে উদ্বিগ্ন রয়েছে উত্তরপ্রদেশ সরকার।

মহিলা কল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর নীতা আহিরওয়ার এ প্রসঙ্গে বলেছেন, 'গত ২দিনে নারী নিকেতন হোমের ৯০ জন মহিলার শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেটেড করে দেওয়া হয়েছে।’ তিনি জানিয়েছেন, কীভাবে তাদের শরীরে করোনার জীবাণু প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সক্রিয় কেসের সংখ্যা প্রায় ৫০ হাজার। এ রাজ্যে প্রায় প্রতিদিনই দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২,৩৯৩ জনের। যদিও যোগী সরকারের পক্ষ থেকে বাসিন্দাদের আতঙ্কিত হতে বারণ করা হয়েছে এবং সরকারের নিয়ম পালন করে চলতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications