লাগামহীন কোভিড গ্রাফ, দেশে করোনার দৈনিক সংক্রমণ ৬ হাজার পার
ফের দেশে চোখ রাঙাচ্ছে করোনা, নতুন করে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে ছড়াচ্ছে সংক্রমণও। শুক্রবার দৈনিক সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে গেছে। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে ইতিবাচকতার হার ও সক্রিয় কেসের সংখ্যা।

করোনা নিয়ে কী আপডেট দিল কেন্দ্রীয় মন্ত্রক
শুক্রবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০ জন। যা ২০৩ দিনের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, সক্রিয় কেসের সংখ্যা দিনদিন ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৩ জন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ ৬ হাজার ২৯৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।

বাড়ছে মৃতের সংখ্যা
করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৪৩ জন। সকাল ৮ টার আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ১৪ জনের। মহারাষ্ট্র থেকে তিনটি, কর্ণাটক ও রাজস্থান থেকে দু'জন, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও পঞ্জাব থেকে একটি জন করে ও কেরল থেকে একজন মারা গেছেন।

ঊর্ধ্বমুখী ইতিবাচকতার হারও
ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক ইতিবাচকতার হারও, বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৯ শতাংশও। যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার ছিল ৩.০২ শতাংশ। ২০২২ সালের ২৭ অগাস্টের পর ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী হয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৭ লক্ষ ৪৫ হাজার ১০৪ দিন। করোনা গ্রাফ দেখে রীতিমত ভয় পাচ্ছেন ভারতবাসী।

বাড়ছে সুস্থতার সংখ্যাও
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৮.৭৫ শতাংশ। সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৮৫ হাজার ৮৫৮ জন। যেখানে আগে মৃত্যুর সংখ্যা ছিল ১.১৯ শতাংশ। করোনার ভ্যাকসিন ইতিমধ্যে অনেকেই নিয়ে নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, ইতিমধ্যে করোনার টিকা পেয়েছেন ২২০.৬৬ কোটি মানুষ।












Click it and Unblock the Notifications