পান মশলার নেশায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল করোনা রোগী, জমাল আড্ডা, গোটা পরিবার ভুগছে ফল

পান মশলার নেশায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল করোনা রোগী, জমাল আড্ডা, গোটা পরিবার ভুগছে ফল

দেশজুড়ে করোনা ভাইরাস নিয়ে এত সচেতনতা সত্ত্বেও কিছু মানুষের হুঁশ এখনও ফেরেনি। খুব হাল্কা চালেই নিচ্ছে এই মারণ রোগকে। আগ্রাতে এক কোভিড–১৯ রুগী পান মশলা খাওয়ার তীব্র ইচ্ছা হওয়ায় তিনি আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান। হাসপাতালের কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি পানের দোকানে যান, এমনকী বন্ধুর বাড়ি থেকেও ঘুরে আসেন।

পান মশলার নেশায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল করোনা রোগী, জমাল আড্ডা, গোটা পরিবার ভুগছে ফল


আগ্রার এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। প্রায় এক ঘণ্টা ধরে ওই ব্যক্তিকে খোঁজে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁকে তাঁর বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এখন ওই বন্ধু ও তাঁর পুরো পরিবার কোয়ারেন্টাইনে রয়েছেন।

ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ ধরার পর তিনি খুব নিরলসভাবে স্বীকার করেন যে তিনি হাসপাতালের আশেপাশে কোনও পানের দোকান খুঁজে পাননি, তাই তিনি কিছুটা দূরে হেঁটে যান। এরপর পান মশলা খাওয়ার পর তিনি তাঁর পকেটেও পান মশলা ভরে নিয়েছিলেন। তারপর ওই ব্যক্তি তাঁর এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ভাবেন। বন্ধুর পরিবার জানত না যে ওই ব্যক্তি করোনা পজিটিভ এবং তাঁর পরিবারকে ফোন করার পরই জানতে পারে তাঁর করোনা অবস্থান। ওই রুগী তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য বন্ধুর পরিবারকে বলেন।

এসএন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন যে ওই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে ওই রুগী মানসিকভাবেও অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+