করোনার আতঙ্কের মধ্যেই ১৬৭ জন সন্দেহভাজন 'নিখোঁজ'! রুদ্ধশ্বাস তল্লাশি শুরু, কোথায় ঘটল এমন
প্রধানমন্ত্রী তাঁর বিশেষবার্তায় সাফ বলেছেন যে , দায়িত্ববান নাগরিকের মতো প্রত্যেক ভারতবাসীকে করোনা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। সংক্রমণের চিহ্নটুকু দেখলেও যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তা বারবার করে জানাচ্ছে প্রশাসন। এমনকি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন যে করোনা রুখতে অত্যন্ত দায়িত্ববান হতে হবে। এমন পরিস্থিতিতে ১৬৭ জন সন্দেহভাজন করোনা রোগী পালিয়ে যেতেই শুরু হয়েছে চাঞ্চল্য।

লুধিয়নায় তোলপাড়
কোভিড ১৯ এ আক্রান্ত বলে সন্দেহ লুধিয়ানার ১৬৭ জন রোগীকে ঘিরে। আর প্রশাসন জানিয়েছে, এই ১৬৭ জন আপাতত নিখোঁজ। কোনও মতেই এই ১৬৭ জনের খোঁজ পাচ্ছে না সরকার। এঁদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।

কীভাবে সন্ধান মিলল এঁদের?
জানা গিয়েছে, পাঞ্জাব সরকার সাম্প্রতিককালে খবর পেয়েছে যে বিদেশ থেকে গত কয়েকদিন একাধিক মানুষ পাঞ্জাবে এসেছেন। আর জর জেরেই সেই ব্য়ক্তিদের খোঁজ শুরু করে প্রশাসন। আর সেই খোঁজের জেরেই এই ১৬৭ জনের তথ্য পাঞ্জাব প্রশাসনের সামনে আসে।

কোনপথে রুদ্ধশ্বাস তল্লাশি?
জানা গিয়েছে, পাঞ্জাবে দুটি ভিন্ন ভিন্ন টিমকে এই তল্লাশির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, ১১৯ জনকে পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে খুঁজে চলেছে। জানা গিয়েছে ১৬৭ জনের মধ্যে ২৯ জনের খোঁজ পুলিশ পেয়েছে। ১২ জনেক নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।












Click it and Unblock the Notifications