ভারতে লকডাউনের ৩ সপ্তাহে কত কোটি টাকার ক্ষতি হয়েছে! চড়ছে উদ্বেগের পারদ

করোনা লকডাউনের জেরে গোটা দেশজুড়ে প্রবল সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন,তাঁর কাছে দেশবাসীর স্বাস্থ্য অনেক বেশি দামী । তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রীর প্রতি বার্তায় জানিয়েছেন, অর্থনীতিতে মন্দা এলেও, তা আবারও শুধরে নেওয়া যাবে, তবে মৃত্যুর চেয়ে খারাপ তা হতে পারে না। এমন পরিস্থিতিতে ২১ দিনের লকডাউন ইতিমধ্যেই সম্পন্ন করেছে দেশ। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।

৩ সপ্তাহে প্রবল ক্ষতি!

৩ সপ্তাহে প্রবল ক্ষতি!

লকডাউনের মধ্যে ৩ সপ্তাহ জুড়ে সেভাবে বড় কোনও অর্থনৈতিক কাজকর্ম হয়নি দেশে। বন্ধ ছিল দেশের উৎপাদনের একাধিক সেক্টর। এমন পরিস্থিতিতে গত ৩ সপ্তাহে গোটা দেশে কত কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে , তা নিয়ে রয়েছে জল্পনা।

কত কোটি টাকার ক্ষতি?

কত কোটি টাকার ক্ষতি?

গত ৩ সপ্তাহের লকডাউনে ভারতে ৪.৮ লাখ কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।এমনই তথ্য দিয়েছে আইআইটি বম্বে। তাদের রিপোর্ট বলছে, বিভিন্ন রাজ্যে অত্যন্ত স্বল্প পরিমাণে কাজ হয়েছে। যার প্রবল প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়েছে।

কোন কোন রাজ্যের নাম প্রকাশ্যে আসছে?

কোন কোন রাজ্যের নাম প্রকাশ্যে আসছে?

আইআইটির রিপোর্ট বলছে গত ৩ সপ্তাহে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে মহারাষ্ট্রে। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি অর্থনৈতিক গতিবিধি এখানেই নষ্ট হয়েছে। এছাড়াও গুজরাত ও তামিলনাড়ুতে আর্থিক কাজকর্ম বন্ধ হওয়ায় প্রবল সংকটজনক পরিস্থিতি হয়েছে।

 বিশ্বস্তরে জিডিপি কমে যেতে পারে ৯ লক্ষ কোটি ডলার

বিশ্বস্তরে জিডিপি কমে যেতে পারে ৯ লক্ষ কোটি ডলার

সংকটের এই পরিস্থিতিতে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেন, চলমান সংকটে আগামী দুই বছরের মধ্যে বৈশ্বিক জিডিপি কমে যেতে পারে ৯ লাখ কোটি ডলার। তিনি আরও দাবি করেন, মহামন্দার পর এই প্রথম উন্নত ও উন্নয়নশীল উভয় ক্যাটাগরির দেশই আর্থিক মন্দায় পতিত হতে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+