বিজেপি শাসিত রাজ্যগুলিও কেন্দ্রের সামনে কোন ইস্যুতে সরব হচ্ছে! করোনার জেরে বেতনে টান পড়া শুরু হয়েছে

বিজেপি শাসিত রাজ্যগুলিও কেন্দ্রের সামনে কোন ইস্যুতে সরব হচ্ছে! করোনার জেরে বেতনে টান পড়া শুরু হয়েছে

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, ত্রিপুরা , কর্ণাটকের মতো একাধিক রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছে। এছাড়াও মহারাষ্ট্র,তেলাঙ্গানা মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের বেতনে দেরি হচ্ছে বলে খবর। আর তার নেপথ্য কারণ, করোনার জের! এই প্রেক্ষাপটে বেশ কয়েকটি বিজেপি ও বিজেপি জোট শাসিত রাজ্যও এবার কেন্দ্রের সামনে সরব হতে শুরু করেছে আর্থিক পরিস্থিতি নিয়ে।

কোন ক্ষেত্র গিরে সমস্যা?

কোন ক্ষেত্র গিরে সমস্যা?

জিএসটি কাউন্সিলের বৈঠকে বারবার রাজ্যগুলি মূলধনী ব্য়য় সংক্রান্ত বিষয় নিয়ে সরব হয়েছে। যে ব্যয় সংক্রান্ত টাকা গত কয়েক বছরে কেন্দ্রের থেকে বেশি হারে দেয় রাজ্যগুলি। এদিকে, করোনার জেরে স্বাস্থ্য খাতে রাজ্যগুলিকে বরাদ্দ বাড়াতে বাধ্য হতে হয়। এমন সময়ে মূলধনী ব্যয়ের অঙ্কে আধিক্য রাজ্যগুলিতে এতটাই সমস্যায় ফেলেছে যে তারা সরকারী হেল্থ কেয়ার কর্মীদের বেতন দিতে গিয়ে পর্যন্ত সমস্যায় পড়ছে।

জিএসটি ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়

জিএসটি ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়

এছাড়াও বহু রাজ্যের অর্থমন্ত্রীরা জিএসটি কমপেনশেসন বা ক্ষতিপূরণ সংক্রান্ত প্রদেয় অর্থ নিয়েও সরব হতে শুরু করেছে। যে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বহুবার সরব হয়েছে। করোনার আবহে সেই পরিস্থিতিতেও রাজ্যগুলিকে বিপাকে ফেলেছে। জিএসটিতে কর আদায় থেকে প্রাপ্ত অর্থের ৪২ শতাংশ রাজ্যগুলি থেকে আসে, আর রাজ্যগুলির মোট আয়ের ৬০ শতাংশ কর আদায় থেকে আসে। এমন পরিস্থিতিতে রীতিমতো বিপাকে বহু রাজ্।।

 চাপ বাড়ছে সীতারমনের ওপর

চাপ বাড়ছে সীতারমনের ওপর

বহু রাজ্যের অর্থমন্ত্রকের দাবি কর আদায়ের বড় অংশই কেন্দ্রের কাছে চলে যাচ্ছে। ফলে রাজ্যের ভাঁড়ার খালি হতে থাকছে। এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের আশ্বাস আসলেও লাভের লাভ সেভাবে কিছু হয়নি। ফলে কর্মীদের বেতন দিতে গিয়ে সমস্যা বাড়ছে। বিষয়টি নিয়ে কয়েকটি বিজেপি শাসিত রাজ্যও সরব হয়েছে।

 বিজেপি জোটের বিহারে ক্ষোভ বাড়ছে

বিজেপি জোটের বিহারে ক্ষোভ বাড়ছে

সামনেই বিহার নির্বাচন । আর তার আগে, বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী জানিয়েছেন, আই অনুযায়ী কেন্দ্রের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বাধ্য বাধকতা নেই , তবে রাজ্যগুলি যদি তার জন্য প্রবল সংকটে পড়ে যায়,তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। তিনি বলেন, যদি 'বরোইং' ই একমাত্র রাস্তা হয়, তাহলে তা কেন্দ্রের করা উচিত। তাঁর দাবি , 'এটা বড় ঘটনা এটা অবিলম্বে শেষ করা উচিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+