Corona JN.1 Varient: কী করে বুঝবেন আপনি করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত, জেনে নিন উপসর্গ
নতুন করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। কেরল এবং কর্নাটকে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কেরলে ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের। নতুন ভ্যারিয়েন্টের হদিশও পাওয়া গিয়েছে কেরলে।
কর্নাটকেও লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কর্নাটক সরকার ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে। শুধু ভারত নয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে সিঙ্গাপুর, চিন এবং আমেরিকাতেও। ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থা এই নিয়ে বিশ্বের অন্যান্য দেশকেও সতর্ক করেছে।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে জেএন ১। ওমিক্রন ভ্যারিয়েন্টেরই একটি স্ট্রেন এটি। এমনই জানিয়েছেন গবেষকরা। ওমিক্রণের উপসর্গ তেমন তীব্র না হলেও আক্রান্ত ব্যক্তির শরীর ঝাঁঝরা করে দেওয়ার মতো ক্ষমতা রাখত সেটি। এই ভ্যারিয়েন্টও কি সেই রকমের কোনও মারণ শক্তি রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ তেমন তীব্র নয়। এটি সেভাবে প্রভাব বিস্তার করে না। অর্থাৎ আক্রান্ত রোগী নিজে সহজে বুঝতেই পারবেন না তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আশপাশের লোকোদের পক্ষে তো বোঝা আরও মুশকিল।
সিজিনাল চেঞ্জের সর্দি-কাশি-জ্বরের মতোই শুরু হবে করোনার সংক্রমণ। হালকা জ্বর, সর্দি, গলাব্যথা সঙ্গে মাথা ব্যথা এই থাকবে প্রথম পর্যায়ের সংক্রমণের উপসর্গ। চার থেকে পাঁচদিন তাঁদের শরীরে এই ধরনের উপসর্গ থাকবে। কারোর কারোর একটু শ্বাসকষ্ট থাকবে। তার সঙ্গে বাড়তি উপসর্গ হিসেবে হজমের সমস্যা দেখা দেবে। কারোর কারোর আবার হঠাৎ করে খুব বেশি খিদে পেয়ে যাবে।
এছাড়াও এই নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ব্যক্তির শরীরে ক্লান্তি, পেশীতে ব্যথা, দুর্বলতার মতো উপসর্গও থাকবে কারোর কারোর শরীরে। কারোর আবার বমি বমি ভাব দেখা দেবে। তার সঙ্গে গ্যাসের সমস্যাও তৈরি হবে। এরকম কয়েকটি বাড়তি উপসর্গ জ্বর-সর্দি-কাশির সঙ্গে দেখা দিলে সঙ্গে সঙ্গি চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন গবেষকরা।
বিশ্বস্বাস্থ্য সংস্থা আবার আরেকটি উদ্বেগের কথা শুনিয়েছে। এই নতুন ভ্যারিয়েন্ট নাকি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি সংক্রামক। অর্থাৎ ওমিক্রণের থেকেও বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এদিকে ইতিমধ্যেই কেরলে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। তার সঙ্গে আরও ২৯২ জন আক্রান্ত হয়েছে একদিনে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।












Click it and Unblock the Notifications