বিদায় নিচ্ছে করোনা, একলাফে অনেকটাই চাহিদা কমল স্যানিটাইজার সহ কোভিড প্রতিরোধী স্বাস্থ্য সরঞ্জামের
বিদায় নিচ্ছে করোনা, একলাফে অনেকটাই চাহিদা কমল স্যানিটাইজার সহ কোভিড প্রতিরোধী স্বাস্থ্য সরঞ্জামের
বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে গোটা দেশে। এমনকী সরকারি ভাবে বারেবারে কোভিড বিধি যথাযথ ভাবে পালনের কথা বলা হলেও টিকাকরণে গতি আসতেই মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাসগুলো ত্যাগ করেছে একটা বড় অংশের মানুষ। আর এখানেই বাড়ছে পুনঃসংক্রমণের আশঙ্কা। এমতাবস্থায় এবার বাজারের দিকে চোখ দিলে দেখা যাবে গোটা দেশেই বর্তমানে অনেকটাই চাহিদা কমেছে স্যানিটাইজারের। বিক্রির পরিমাণও প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

সমীক্ষায় উঠেছে একাধিক তথ্য
পরিংস্যান বলছে গত মে মাসে করোনা দ্বিতীয় ঢেউ যখন গোটা দেশেই সর্বোচ্চ পর্যায়ে ছিল তখনই শুধু ওই মাসেই গোটা দেশজুড়ে ৭৭.৫ কোটি স্যানিটাইজার বিক্রি হয়। এদিকে অগাস্টে এসে দেখা যায় সেই বিক্রি ঠেকেছে ৪৭ কোটিতে। সহজ কথায় মাত্র তিন মাসের ব্যবধানেই বিক্রি কমেছে প্রায় ৪০ শতাংশ। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি) এর গবেষণায় উঠে এসেছে এই পরিসংখ্যান।

কোথা থেকে পাওয়া গেল এই পরিসংখ্যান
এদিকে সারা ভারত জুড়ে ৯.৫ লাখেরও বেশি ড্রাগিস্টদের সদস্য পদ রয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসে। তাদের সমীক্ষাতেই দেখা যাচ্ছে ২০২০ সালে ভারত যখন লকডাউনে ছিল তখন গত বছরের একই মাসের তুলনায় এই বছরের মে মাসে স্যানিটাইজারের বিক্রি ৪০০ শতাংশ বেড়েছে। এদিকে ভারতে কোভিডের মোট সংখ্যা গত মে মাসে ৪৩ হাজারের কাছাকাছি ছিল কিন্তু সেকেন্ড ওয়েভের জেরে চলতি বছরের মে মাসের ৬ তারিখ সেই সংখ্যা দাঁড়ায় ৪ লক্ষ ১৪ হাজারের বেশি। আর তাতেই উদ্বেগ বাড়ে জনমানসে।

কী বলছে ভারতের করোনা গ্রাফ
এদিকে গত কয়েকদিন ধরেই ভারতের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী রয়েছে মঙ্গলবারও দেশের কোভিড গ্রাফে পতন অব্যাহত রয়েছে বলেই দেখা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। ঙ্গলবারের সংক্রমণ সোমবারের তুলনায় কমেছে ১১,৭ শতাংশ। অন্যদিকে বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫২ হাজার ৯০২-তে।

আতঙ্কের মেঘ কাটছে কেরলেও
অন্যদিকে একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৩৯ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ। এদিকে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছিল কেরলে। পরিসংখ্যান বলছে সেখানেও কমছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৫০। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। অন্যদিকে এখনও পর্যন্ত দেশের ৩০ জেলায় করোনা পজেটিভিটির হার ১০ শতাংশের কাছাকাছি রয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications