ভারতে করোনা আক্রান্তের হার গোটা বিশ্বে সর্বনিম্ন, প্রতি লাখে কত জন আক্রান্ত জেনে নিন
ভারতে করোনা আক্রান্তের হার গোটা বিশ্বে সর্বনিম্ন, প্রতি লাখে কত জন আক্রান্ত জেনে নিন
সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান তুলে ধরে ভারতে করোনার প্রাদুর্ভাব নিয়ে আশাব্যঞ্জক খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে বর্তামানে গোটা দেশে করোনা আক্রান্ত হচ্ছেন মাত্র ৩০.০৪ জন।

গোটা বিশ্বের আক্রান্তের হারকে পিছনে ফেলেছে ভারত
ভারতে আক্রান্তের হার গোটা বিশ্বের মধ্যে সর্বনিম্ন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, বর্তমানে গোট বিশ্বে প্রতি এক লক্ষ মানুষ পিছু করোনা আক্রান্তের গড় ১১৪.৬৭ জন। সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এদিকে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি পার করেছে।

বিশ্বের অন্যান্য দেশে আক্রান্তের হার কেমন ?
এদিকে আমেরিকায় প্রতি লক্ষ মানুষ পিছু করোনা আক্রান্তে হার ৬৭১.২৪। পাশাপাশি জার্মানি স্পেন ও ব্রাজিলে প্রতি এক লক্ষ মানুষ পিছু করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৮৩.৮৮, ৫২৬.২২ ও ৪৯৮.৪২ জন। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বিবৃতি অনুসারে বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪,২৫,২৮২।

একদিনে কত মানুষ সুস্থ হলেন ?
এদিকে বর্তমানে গোটা দেশে এখনও পর্যন্ত ১৩, ৬৯৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বর্তমানে গোটা দেশে চিকিত্সাধীন রয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৪ জন করোনা রোগী। পুরোপুরি সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫ জন। একইসাথে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৪৪০ জন সুস্থ হয়েছেন বলেও জানা যাচ্ছে।

ক্রমেই বাড়ছে সুস্থতার হার
এদিকে এখনও পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন। এটাই দেশে একদিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে। যদিও নতুন করে আক্রান্ত সংখ্যাকে পিছনে ফেলেছে দৈনিক সুস্থ রোগীর সংখ্যা। পাশাপাশি আশার খবর হিসাবে দেশে সুস্থতার হার এই মুহূর্তে বেড়ে ৫৫.৭৭ শতাংশ থেকে ৫৫.৪৮ শতাংশে পৌঁছেছে।












Click it and Unblock the Notifications