দেশে করোনা সংক্রমণ ২৭ লক্ষ, উদ্বেগ বাড়াচ্ছে ভারতের ছ’টি পরিযায়ী শ্রমিকের রাজ্য
দেশে করোনা সংক্রমণ ২৭ লক্ষ, উদ্বেগ বাড়াচ্ছে ভারতের ছ’টি পরিযায়ী শ্রমিকের রাজ্য
দেশজুড়ে মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ২৭ লক্ষের ঘরে। মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তাই উদ্বেগ এখনও কাটেনি। এরই মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দেখা দিয়েছে মহারাষ্ট্র ও দক্ষিণের রাজ্যগুলিতে। এইসব রাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েই চলেছে। তবে আচমকাই উত্তর ও পূর্ব ভারতের ছ’টি রাজ্যে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই ছ’টি রাজ্যে দেশের বিভিন্ন প্রালক্ষ প্রান্ত থেকে আটকে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন।

জানা গিয়েছে, ২৪ জুলাই থেকে ১৬ অগাস্টের মধ্যে যখন ভারতের আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, ঠিক সেই সময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, বাংলা ও অসমে ২.৬ গুণ সংক্রমণ বেড়েছিল। এই ছয় রাজ্যে অপর্যাপ্ত টেস্টিংয়ের জন্য উদ্বেগ বেড়েছিল, তবে এখন সেই উদ্বেগ কেটে গিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কোভিড টেস্ট করা হচ্ছে। প্রসঙ্গত, মার্চ মাসে করোনা ভাইরাসের জেরে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা এই ছ’টি রাজ্যে ফিরতে শুরু করে। ১ মে থেকে কেন্দ্র সরকারের শ্রমিক স্পেশাল ট্রেনে করে লক্ষ লক্ষ শ্রমিক ঘরে ফেরেন। এই সব শ্রমিকদের রাজ্যের নিয়ম অনুসারে প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয় এরপর তারা বাড়ি যাওয়ার অনুমতি পান।
সোমবার দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩,২৩০ জন। তবে শনিবার ৬৭ হাজারের চেয়ে তা অনেকটাই কম। মঙ্গলবারও দৈনিক আক্রান্তের গ্রাফ কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭,০৭৯ জন। মৃত্যু হয়েছে আরও ৮৭৬ জনের।












Click it and Unblock the Notifications