কর্নাটকেও শুরু দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ, কঠোর বিধিনিষেধ আরোপের পথে ইয়েদুরাপ্পা সরকার

কর্নাটকেও শুরু দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ, কঠোর বিধিনিষেধ আরোপের পথে ইয়েদুরাপ্পা সরকার

ভোটের আবহেই গোটা দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। পুরনো রেকর্ড ভাঙছে দৈনিক সংক্রমণও। আশঙ্কা করা হচ্ছে একাধিক রাজ্যেই ইতিমধ্যে দ্বিতীয় পর্বের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় আরও আশঙ্কার কথা শোনালেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর। তাঁর দাবি গোটা রাজ্যেই এই মূহূর্তে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ধারে ভারে আগের থেকে অনেক বেশি সংক্রমণ ছড়াতেও শুরু করেছে মারণ করোনা।

কর্নাটকেও শুরু দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ, কঠোর বিধিনিষেধ আরোপের পথে ইয়েদুরাপ্পা সরকার

তবে দ্বিতীয় পর্বের সংক্রমণের শুরুতেই করোনাকে বেঁধে ফেলতে আম-আদমির সহযোগিতা একান্ত ভাবে প্রার্থনা করেছেন তিনি। সেই সঙ্গে জোর দিয়েছেন সঠিক ভাবে করোনা বিধি মেনে চলার উপরেও। তবে করোনা প্রতিরোধে আগামী তিনটি মাস খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে এই মূহূর্তে গোটা দেশের করোনা তালিকায় তিন নম্বরে রয়েছে কর্নাটক। সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৪৮৭। বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৮২৮।

এদিকে বর্তমানে গোটা রাজ্যের করোনা পরিস্থিতির কথাই তিনি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে জানাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর। আর তারপরেই গোটা রাজ্যে নতুন করে কঠোর করোনা বিধিও জারি হতে পারে বলে শোনা যাচ্ছে। এমনকী এই বিষয়ে করোনভাইরাস সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটিরও উপদেশ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা দেশে প্রত্যহ প্রায় ৪০ হাজারের বেশি আক্রান্তের দেখা মিলছে। এদিকে এই মূহূর্তে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংক্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লক্ষের কাছাকাছি। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬ হাজারেও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+