করোনা সংক্রমণের সুনামি আসবে মুম্বইয়ে, শঙ্কা প্রকাশ মেয়রের, দিল্লিতে জারি সপ্তাহান্তের কার্ফু

করোনা সংক্রমণের সুনামি আসবে মুম্বইয়ে, শঙ্কা প্রকাশ মেয়রের, দিল্লিতে জারি সপ্তাহান্তের কার্ফু

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। মুম্বইয়ে সংক্রমণের সুনামি শুরু হয়ে যাবে। আশঙ্কা প্রকাশ করলেন বাণিজ্যনগরীর মেয়র। তিনি দাবি করেছেন,যদিও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন। এদিকে রাজধানী দিল্লির পরিস্থিতিও খুব ভাল নয়। দেখানে দিনে ৫ হাজারেরও বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করা হয়েছে। তবে মেট্রো এবং বাসে কোনও যাত্রী নিয়ন্ত্রণ করা হয়নি।

মুম্বইয়ে ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা

মুম্বইয়ে ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা

করোনা সংক্রমণের প্রথম থেকেই মুম্বই বা মহারাষ্ট্র হটস্পটই হয়ে থেকেছে। সেকেন্ড ওয়েভেও করোনা সংক্রমণে শীর্ষে ছিল মহারাষ্ট্র। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশে গতকাল যেখানে ৩৩ হাজারের কাছাকাছি ছিল করোনা ভাইরাসের সংক্রমণ। সেখানে গত একদিনে এক ধাক্কায় ৩৭ হাজার পার করে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। বাণিজ্য নগরী মুম্বইয়ে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। মুম্বইয়ের মেয়র শঙ্কা প্রকাশ করে বলেছেন বাণিজ্যনগরিতে করোনা সংক্রণ সুনামির মত আছড়ে পড়তে পারে। বলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ইতিমধ্যেই। সেই সংখ্যাটা উত্তোরোত্তর বাড়ছে।

ওমিক্রন সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

ওমিক্রন সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। প্রায় ৬০০ ছুঁই ছুঁই মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। প্রসঙ্গত উল্লেখ্য হু-র প্রধান আগেই বিশ্ববাসীকে সতর্ক করে বলেিছলেন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক আকার নিতে চলেছে। সুনামির মতো সংক্রমণ আছড়ে পড়বে দেশে দেশে। সেটাই হতে চলেছে মুম্বইয়ে এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুম্বইয়ের মেয়র। যদিও পুরসভা এবং প্রশাসন তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি। ইতিনমধ্যেই মহারাষ্ট্রে ওমিক্রন সংক্রমণে ১ জনের মৃত্যু হয়েছে। জাম্বো কোভিড সেন্টার তৈরি করা হয়ে গিয়েছে। হাসপাতালে ৩০,০০০ বেড প্রস্তুত রাখা হয়েছে।

সংক্রমণ বাড়ছে দিল্লিতে

সংক্রমণ বাড়ছে দিল্লিতে

মুম্বইয়ের সঙ্গে সঙ্গে রাজধানী দিল্লিতেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। দিনে ৫০০০-র বেশি করোনা ভাইরাসে আক্রান্তে হতে শুরু করেছে। সেই সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে বিজেপির মনোজ তিওয়ারিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তিনিও হোমআইসোলেশনে রয়েছেন।

সপ্তাহান্তে কার্ফু দিল্লিতে

সপ্তাহান্তে কার্ফু দিল্লিতে

করোনা সংক্রমণ রুখতে দিল্লিতে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়েছে। তবে বাস এবং মেট্রো যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়নি। মাস্ক ছাড়া কেউ বাসে বা মেট্রোয় সফর করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। সব বেসরকারি দফতের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে। বাকি ৫০ শতাংশ কর্মীকে বাড়ি েথকে কাজ করার নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। সেই সঙ্গে কেন্দ্রের তরফেও নির্দেশিকা জারি করে বিভিন্ন মন্ত্রকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে। বাড়িেত ৫০ শতাংশ কর্মী কাজ করবেন বলে নির্দেশিকায় বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+