এবার লোকসভার অভ্যন্তরেও করোনা সংক্রমণ, আক্রান্ত হাউসকিপার

এবার লোকসভার অভ্যন্তরেও করোনা সংক্রমণ, আক্রান্ত হাউসকিপার

এইবার লোকসভাতেও করোনার প্রবেশ ঘটে গেল। সূত্রের খবর অনুযায়ী, লোকসভার সচিবালয়ের এক হাউসকিপার করোনা পজিটিভ বলে ধরা পড়েছে। জানা যাচ্ছে, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের দরুণ গত কিছুদিন ধরেই ওই কর্মী অনুপস্থিত ছিলেন।

এবার লোকসভার অভ্যন্তরেও করোনা সংক্রমণ, আক্রান্ত হাউসকিপার

বর্তমানে সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন ওই হাউসকিপার লোকসভার এক উচ্চপদস্থ সচিবের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মধ্য দিল্লিতে ওই কর্মীর পরিবারের আরও ১১ সদস্যের করোনা পরীক্ষা হয়েছে। ফলাফল আসা পর্যন্ত ওই পরিবারকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

লোকসভায় করোনার আগমনের খবরে স্বভাবতই চিন্তিত আমলারা। সচিবদের একাংশের বক্তব্য, অবিলম্বে লোকসভার সকল কর্মীদের স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+