দিল্লিতে লাগামহীন করোনা গ্রাফ, হু হু করে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা

দিল্লিতে লাগামহীন করোনা গ্রাফ, হু হু করে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা

দিল্লিতে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়েছে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। পয়লা অগাস্ট থেকে রাজধানীতে করোনা উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতালের ভর্তির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। যা দেখে উদ্বেগ ক্রমশ বাড়ছে। দিল্লি স্টেট হেলথ বুলেটিং দ্বারা জানা গিয়েছে বর্তমানে ২০৫ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন। ২২ জন ভেন্টিলেটের সাপোর্টে রয়েছেন। ১ অগাস্ট থেকে আজ পর্যন্ত ৯৮ রোগী থেকে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২০২ জন।

ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

দিন যত এগোচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯০ শতাংশ বেড়েছে। এমন অনেকেই আছেন যারা দুটি করোনার ডোজ নেওয়ার পরেও কোভিড আক্রান্ত হয়েছেন। আবার ১০ শতাংশ মানুষ করোনার তৃতীয় ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। তবে যে সকল ব্যক্তি করোনার তিনটি ডোজ নিয়েছেন তাঁদের করোনআয় আক্রান্ত হওয়ার হওয়ার ঝুকি অনেকটাই কম। যে বাড়ির বাইরে যাওয়ার সময় মাস্ক পরুন, এটি বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধ করতে পারে। ১৪ দিনে দিল্লির হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০০ শতাংশ।

 উদ্বেগ প্রকাশ কেন্দ্রের

উদ্বেগ প্রকাশ কেন্দ্রের

আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। গত কয়েকদিনে দিল্লিতে প্রতিদিন ২ হাজারেরও বেশি নতুন মামলার খবর পাওয়া যাচ্ছে। যেখানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৮ জন মারা যাচ্ছে। তবে মঙ্গলবার ১ হাজারটিরও কম নতুন কেস রিপোর্ট করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জনগণকে কঠোরভাবে করোনা প্রোটোকল অনুসরণ এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে। কেন্দ্রও করোনা কেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কী জানালেন চিকিৎসক

কী জানালেন চিকিৎসক

দিল্লির হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা এখনও বুস্টার ডোজ নেননি বা পাননি তাদের তা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সুরেশ কুমার নামে একজন চিকিৎসক জানিয়েছেন বর্তমানে করোনা পরীক্ষার সমস্ত ল্যাব খোলা রাখা উচিত। প্রয়োজন হলে আরও করোনা পরীক্ষা বাড়ানো উচিত।

সাদা গাড়িতে কলকাতার পথে সুকন্যা! অনুব্রতের মেয়ে শিক্ষিকা জানেনই না ব্রাত্য

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+