ঊর্ধ্বমুখী করোনা! দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজারেরও বেশী

তীরে গিয়েও যেন তরি ডুবছে না! ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে একদিনে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারেরও বেশী। চিন্তা বাড়ছে দেশবাসীর।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে কী জানা গেল

স্বাস্থ্য মন্ত্রকের তরফে কী জানা গেল

বুধবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জন। বেড়েছে পজেটিভির রেটও, আজকে তা দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ, তবে সপ্তাহের শুরুতে কিন্তু রেট কিন্তু সামান্য কম ছিল, ০.৯৮ শতাংশ ছিল।

দিল্লিতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

দিল্লিতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। দিল্লিতে ৮৩ টি নতুন করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বর্তমানে পজেটিভির হার দাঁড়িয়েছে ৫.৮৩ শতাংশ। শুধু তাই নয়, একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বাড়ছে ইতিবাচকতার হারও

বাড়ছে ইতিবাচকতার হারও

ইতিমধ্যে ভারতে কিন্তু এইচথ্রিএনটু (H3N2) ভাইরাসের খবর পাওয়া গেছে। এটি ক্রমশ বৃদ্ধির কারণেই দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সপ্তাহের প্রথম দিন দিল্লিতে ৩৪ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ইতিবাচকতার হার ছিল ৬.৯৮ শতাংশ।

 রবিবার পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা কত ছিল

রবিবার পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা কত ছিল

রাজধানী দিল্লিতে অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছিল ৭২ জন। ছুটির দিনে ইতিবাচকতার হার ছিল ৩.৫২ শতাংশ। শনিবার সংখ্যাটা কিছুটা কম ছিল, ৫৮ টি কেস রেকড করা হয়েছিল, হার ছিল ৩.৫২ শতাংশ। বৃহস্পতিবার ও শুক্রবার করোনা আক্রান্তের ৩৮ ও ৩২ ছিল।

জানুয়ারিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল

জানুয়ারিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল

বছরের প্রথমে অনেকটাই কম নিম্নমুখী ছিল, করোনা আক্রান্তের সংখ্যা। ১৬ জানুয়ারি কোনও ব্যক্তিই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হননি। বর্তমানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮ হাজার ৮৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫২৪ জন।

 সক্রিয় কেসের সংখ্যা কত

সক্রিয় কেসের সংখ্যা কত

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, করোনার গ্রাফ বাড়ার কারণে ফের বাড়ছে কোভিড পরীক্ষার সংখ্যা। নতুন করে করোনা পরীক্ষা করেছেন ১ হাজার ৪২৩ জন। ১৭ জন ব্যক্তি বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭৯ জন হোম আইসোলেশনেই রয়েছে। সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জন।

 স্বাস্থ্যমন্ত্রী কী জানালেন

স্বাস্থ্যমন্ত্রী কী জানালেন

শুক্রবার, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে দিল্লির হাসপাতালগুলিতে গুরুতর কেসের ঘটনা নেই। পরিস্থিতি নজরে রাখা হয়েছে।

ICMR-এর তরফে কী জানা গেল

ICMR-এর তরফে কী জানা গেল

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, এইচথ্রিএনটু (H3N2) ভাইরাসের কারণে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণ হল জ্বর, সর্দি, কাশি হওয়া , সেই সঙ্গে শরীর দুর্বল হওয়া।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+