লকডাউনে বাড়ি থেকে পা বের করতেই দাদার হাতে ভাই খুন! করোনা আবহে তুমুল চাঞ্চল্য

লকডাউনে বাড়ি থেকে পা বের করতেই দাদার হাতে ভাই খুন! করোনা আবহে তুমুল চাঞ্চল্য

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার যে চেইন তা রোখার বন্দোবস্ত করতেই গোটা ভারত জুড়ে ২১ দিনের লক ডাউনের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দেশ জুড়ে ২৫ মার্চ থেকে কড়া হাতে পুলিশ
সরকারি নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়। রাস্তায় ইতিউতি অকারণে কাউকে ঘুরতে দেখলেই তাঁকে বেধড়়ক মারতেও দেখা যায় বিভিন্ন জায়গার পুলিশকে। এবার সেই লকডাউনের জেরে গৃহস্থ কারণে খুনের ঘটনা উঠে এলো।

ভাইকে খুন লকডাউনের জেরে

ভাইকে খুন লকডাউনের জেরে

এই ঘটনা মহারাষ্ট্রের । সেখানে এক ২৮ বছরের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভাইকে খুনের ঘটনায়। জানা গিয়েছে কান্দিভালির ওই ব্যক্তি তার ভাইকে লকডাউনের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে বারণ করে। তা সত্ত্বেও ভাই কথা না শোনায় ব্যক্তি ভাইকে খুন করে দেয় বলে খবর।

 মহারাষ্ট্রে করোনায় তুমুল চাঞ্চল্য

মহারাষ্ট্রে করোনায় তুমুল চাঞ্চল্য

করোনার জেরে মহারাষ্ট্রে ১২৫ জন এপর্যন্ত আক্রান্ত। করোনা আক্রমণের জেরে সেখানে কার্ফু জারির পরই প্রধানমন্ত্রীর লকডাউনের ঘোষণা উঠে আসে। আর এমন পরিস্থিতিতেই ওই ব্যক্তির মৃত্যু তুমুল চাঞ্চল্য় তৈরি করে।

লকডাউনে গ্রেফতারি

লকডাউনে গ্রেফতারি

কলকাতায় লকডাউনের পর থেকেই ২৪ ঘন্টাতেই হাজারেরও বেশি জন গ্রেফতার হয়েছে। একই পরিসংখ্যান কর্ণাটকে। বহুভাবে মানুষকে ঘরে থাকার বার্তা দিলেও বহু নাগরিকই অবাধ্যতার পরিচয় দিয়েছেন। এদিকে , পুলিশের মারধরের জেরে বহু মানুষের আর্থিক ক্ষতি ও আহত হওয়ার ঘটনাও উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+