চিনের জ্যাক মা-কে ছাপিয়ে ফের মসনদ দখল মুকেশ আম্বানির!করোনা আবহে 'অন্য যুদ্ধ' জয় ধীরুভাই পুত্রের

কার্যত রুদ্ধশ্বাস স্লগ ওভারে শেষ বল-এ ছক্কা হাঁকিয়ে দিলেন মুকেশ আম্বানি। ভারতের এই কোটিপতি ধনকুবের করোনার আবহে ধরাশায়ী অর্থনীতির জেরে পিছিয়ে পড়েছিলেন খানিকটা। আর তাঁকে ছাপিয়ে এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি হিসাবে উঠে আসেন চিনের জ্যাক মা। তবে এবারও শেষ মুহূর্তে বাজিমাত করে শেষ হাসি হাসলেন ভারতের আম্বনিরা।

এশিয়ার ধনী ব্যক্তির লড়াই

এশিয়ার ধনী ব্যক্তির লড়াই

করোনার আবহে লক্ষ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয় মুকেশ আম্বানির। তারপর থেকেই বণিকমহলের চোখ ছিল এই ধনকুবেরের দিকে। তিনি কোন যুদ্ধবিদ্যায় আবার মসদন দখল করেন সেদিকে তাকিয়ে ছিল বাণিজ্যমহল। এরপরই আসে ফেসবুক-রিলায়েন্স গাঁটছড়ার বার্তা। আর এরপর এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি হিসাবে উঠে আসেন মুকেশ আম্বানি।

 কীভাবে সম্ভব হল যুদ্ধ জয়?

কীভাবে সম্ভব হল যুদ্ধ জয়?

বুধবারই ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৯. ২ বিলিয়ন মার্কিন ডলারের দিকে এগিয়ে যান মুকেশ আম্বানি। যার জেরে রিলায়েন্সের ১০ শতাংশ লাভ হয়। আর এরপরই এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতির বিচারে চিনের জ্যাক মাকে ছাপিয়ে ৩.২ বিলিয়ন অর্থে এগিয়ে যান মুকেশ আম্বানি। আর এবার এশিয়ায় মুকেশ আম্বানিই সবচেয়ে ধনী শিল্পপতি। যে তকমা তিনি করোনার বিপর্যয়ে খুইয়েছিলেন।

 কোন পরিস্থিতি থেকে উঠে এলেন আম্বানিরা?

কোন পরিস্থিতি থেকে উঠে এলেন আম্বানিরা?

বিশ্বের সবচেয়ে বড় তৈলশোধনাগারের মালিক মুকেশ আম্বানি। কিন্তু করোনার বিপর্যয় তাঁকেও ধরাশায়ী করে। এই আবহে ১৪ বিলিয়ন মার্কি ডলারের ক্ষতি হয়ে যায় আম্বানিদের। যারপর ফেসবুক -রিলায়েন্স গাঁটছড়া বাঁধে বুধবার। এরপর আপাতত আর পিছনে ফিরে মুকেশ আম্বানিকে তাকাকে হবে না বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+