এই রাজ্যের ৮ শহরে একটানা নামছে করোনা গ্রাফ, টেস্টিং কমাতেই কী পারাপতন?

এই রাজ্যের ৮ শহরে একটানা নামছে করোনা গ্রাফ, টেস্টিং কমাতেই কী পারাপতন?

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গুজরাতে অনেকটাই কমল করোনা গ্রাফ। এর জন্য অনেকেই আবার ঘূর্ণিঝড়ের প্রভাবের কথাও মনে করাচ্ছেন। বুধবার সারাদিনে গুজরাতে ৫ হাজার ২৪৬ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। যা গত ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানা যাচ্ছে। আর তাতেই খানিক স্বস্তিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

এই রাজ্যের ৮ শহরে একটানা নামছে করোনা গ্রাফ, টেস্টিং কমাতেই কী পারাপতন?

তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের মধ্যে ৪৯ শতাংশ সংক্রমণই দেখা গিয়েছে রাজ্যের ৮টি বড় শহরে। তবে সেটাও পূর্ববর্তী পরিসংখ্যানের তুলনায় অনেকটাই কম। এমনকী বিগত ২০৯ দিনে এই ৮টি শহরে এই পরিমাণ পারাপতন লক্ষ্য করা যায়নি। এমনকী পরিসংখ্যান এও বলছে বুধবার গুজরাতে যে পরিমাণ আক্রান্তের খোঁজ মিলেছে তার মধ্যে প্রতি দুজন আক্রান্তের মধ্যে ১ জনই এই ৮ শহরের বাইরের বাসিন্দা।

অর্থাৎ অন্যান্য রাজ্যের মতো বর্তমানে গুজরাতেও শহর ছেড়ে বর্তমানে গ্রামাঞ্চলে মুখ ঘুরিয়েছে করোনা। এদিকে আহমেদাবাদ, সুরাত, ভোদোদারা, রাজকোট, ভাওয়ানগর, জামনগর ও গান্ধীনগরে মে মাসের শুরু থেকেই করোনা আক্রান্তের সংখ্যায় পারাপতন দেখা যাচ্ছে। মে মাসের ১ তারিখে এই শহরগুলিতে মিলিত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫ শতাংশ। মে মাসের ১০ তারিখে তা কমে দাঁড়ায় ৫২ শতাংশ।

পরবর্তীতে মে মাসের ১৯ তারিখে তা আরও কমে দাঁড়ায় ১৯ শতাংশে। আর সহজ কথায় এই আট শহরে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের মিলিত সংখ্যা ২ হাজার ৫৮৮। যা বিগত ৪২ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে অনেকেই আবার বলছেন করোনা টেস্টের পরিমাণ কমার কারণেই কমছে আক্রান্তের সংখ্যা। গত ১৩ তারিখে গুজরাতে মোট ১.৩৯ করোনা টেস্ট হয় বলে জানা যায়। যা ১৮ তারিখ কমে দাঁড়ায় ১.১৪ লক্ষ। যার ফলে ৫ দিনে রাজ্যে পজিটিভিটির হার ৭.৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৫.৬ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+