বাড়ছে করোনা গ্রাফ, চার হাজারের গণ্ডি পেরোল কোভিডের দৈনিক সংক্রমণ, চিন্তায় দেশবাসী
ক্রমশ দেশবাসীর চিন্তা বাড়িয়ে তুলছে কোভিডের দৈনিক সংক্রমণ। করোনার গ্রাফ দেখে চিন্তার ভাঁজ পড়ছে ভারতবাসীর কপালে। চার হাজার ছাড়িয়ে গেছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৫ জন।

কী জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জন। পাঁচ মাস পর মানে ১৬৩ দিন পর একলাফে বাড়ল করোনা গ্রাফ। গ্রাফ দেখে রীতিমত ভয় পাচ্ছেন দেশবাসী।

বাড়ছে করোনা আক্রান্তের খবর
কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে হয়ে ৪.৪৭ কোটি। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯১৬ জন। বর্তমানে মহারাষ্ট্রে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।

কেরলে বাড়ছে মৃত্যুর সংখ্যা
ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, পুদুচেরি, রাজস্থান থেকে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে, কেরল থেকে চারজনের মৃত্যুর খবর বেড়েছে।

সক্রিয় কেসের সংখ্যা কত
জানা গিয়েছে, সক্রিয় কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯১ জন। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ০.০৫ শতাংশ। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৯৮.৭৬ শতাংশ। দৈনিক ইতিবাচকতার হার দাঁড়িয়েছে ৩.৩৮ শতাংশ। পাল্লা দিএয় বাড়ছে সাপ্তাহিক ইতিবাচকতার হারও। ২.৭৯ শতাংশ দাঁড়িয়েছে।

করোনা থেকে সুস্থ হয়েছেন কত জন
করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার ৭১২ জন। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, ইতিমধ্যে করোনার টিকা পেয়েছেন ২২০.৬৬ কোটি মানুষ।

দিল্লিতে একদিনে কত জন কোভিড আক্রান্ত হয়েছেন
রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। ২০২২ সালের ২৭ অগাস্টের পর ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী হয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে ৫২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লিতে ইতিবাচকতার হার দাঁড়িয়েছে ১৫.৬৪ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ কী জানাল
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রে ৭১১জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে প্রাণহানিরও ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications