বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চতুর্থ তরঙ্গের সম্ভাবনা বাড়ছে
আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পার করছে ৮ হাজার, বাড়ছে চিন্তা। তিন দিন আগে যে ১০ হাজার ছুঁয়েছিল একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার।

বাড়ছে আক্রান্তের সংখ্যা
অর্থাৎ একদিনে করোনা আক্রান্তের সংখ্যাম কমলেও আগে যে পরিমাণ করোনা আক্রান্ত হচ্ছিল তার থেকে এখন তিন গুন বেশি হয়ে গিয়েছে সংক্রমণ। জারি করা হয়েছে সতর্কতা। দিল্লি থেকে শুরু করে মুম্বই , কেরালা এই সমস্ত রাজ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন।

আশঙ্কার চতুর্থ ঢেউ
সবমিলিয়ে এটা বলা যেতে পারে যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান এবং তার পাশাপাশি কোথাও না কোথাও গিয়ে ভয় ধরাচ্ছে তা বলা যেতেই পারে। আর সেই চিন্তা হয়ে দাঁড়াচ্ছে চতুর্থ ঢেউকে নিয়ে। মানুষ চিন্তিত যে এবার কী হবে সত্যিই চতুর্থ ঢেউ হানা দিল দেশে।

কত হল আক্রান্তের সংখ্যা
জানা গিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮, ৩২৯ জন। সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। করোনা সংক্রান্ত বুলেটিনে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এমনটাই জানিয়ছে। এমনটাই মিলছে খবর। মহারাষ্ট্র, কেরলে আবার বেড়েছে করোনা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে যে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫ জন। শনিবার পর্যন্ত দেশে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের। দেশে সক্রিয় করোনা রোগী ৪০ হাজার ৩৭০ জন। ২.৪১ শতাংশ দৈনিক সংক্রমণের হার । ১৯৫ কোটি ডোজ টিকাকরণ হয়েছে দেশে।

বিশ্বে বাড়ছে করোনা
করোনা সংক্রমণ বিশ্বব্যাপী আবার বাড়ছে । কোভিড সংক্রান্ত বিধিনিষেধ ফের কয়েকটি দেশে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। । তীব্র সংক্রামক ওমিক্রন। এর জেরেই এই লাগামছাড়া সংক্রমণ। এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। এদিকে এই করোনার জন্য বহুদিন ধরে বদ্ধ থাকার পর সেখানকার জনজীবন স্বাভাবিক হয়েছে। সে দেশে স্কুল খুলে গিয়েছে, তবে সমস্যা অন্য জায়গায়। এর ভয়ে পড়ুয়ারা স্কুলে যাচ্ছেই না। যার ফলে আবারও অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে। ফলে আবারও ছাত্রদের মধ্যে থেকে বদ্ধ পরিবেশ বেরিয়ে গিয়েও আবার ফিরে এল।












Click it and Unblock the Notifications