করোনার জেরে যুদ্ধকালীন তৎপরতায় রেল! ট্রেনের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তেরর উদ্যোগ
করোনার জেরে যুদ্ধকালীন তৎপরতায় রেল! ট্রেনের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তেরর উদ্যোগ
স্তব্ধ গোটা দেশ। শুধু লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে আতঙ্ক। ২১ দিনের লকডাউনে আপাতত ভারত। করোনার জেরে একাধিক উপায়ে বেঁচে থাকার লড়াইয়ে গোটা দেশ। এমন পরিস্থিতিতে ভারতীয় রেল এগিয়ে এলো নয়া উদ্যমে। করোনার প্রার্দুভাবের মাঝেই নেওয়া হল বড়সড় বন্দোবস্ত।

আইসোলেশন ওয়ার্ড তৈরিতে যুদ্ধকালীন তৎপরতা শুরু
ভারতে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় আইসোলেশন ওয়ার্ড গড়ার সমস্যা রয়েছে, সেখানে করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে এবার চরম উদ্যোগ রেলের। কোভিড ১৯ মোকাবিলায় রেলের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার কাজ শুরু। রেলের কোচ ফ্যাক্টরি কাপুরথালায় বিশেষত শুরু হয়েছে এই পদক্ষেপ।

কতগুলি আইসোলেশন ওয়ার্ড তৈরি হবে ?
জানা গিয়েছে, চেন্নাই ও কাপুরথালার কোচ ফ্যাক্টরিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ১৮ টি ট্রেনের কামরাকে একযোগে আইসোলশন ওয়ার্ডে রূপান্তরিত করা যায়। এখানেই থেমে নেই ভারতীয় রেল। এছাড়াও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে।

ভেন্টিলেটরের কমতি!
ভারতে যখন করোনার আক্রমণ শুরু হয়, তখন মাক্র ৪০ হাজার ভেন্টিলেটর মজুত ছিল। এরপরই লকডাউন ও বর্হিবিশ্বের সঙ্গে ভারত করোনার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এমন পরিস্থিতিতে বাইরে থেকে ভেন্টিলেটর আনা সমস্যাজনক হয়ে যাচ্ছিল। তাই প্রবল চাহিদা বেড়েছিল ভেন্টিলেটরের।

ভেন্টিলেটর তৈরির কাজ শুরু
রেলের তরফে উদ্যোগ নিয়ে এবার ভেন্টিলেটরও তৈরির কাজ নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে এমনই জানানো হয়েছে। করোনা মোকাবিলায় যাতে কোনও মতেই দেশ পিছিয়ে না থাকে, তাই তার জন্যই এমন ব্যবস্থা।












Click it and Unblock the Notifications