এবার 'ফোন ট্র্যাক' করবে পুলিশ! করোনা মোকাবিলায় কেজরিওয়ালের ঘোষণায় বড় বার্তা

করোনা মোকাবিলায় 'ফোন ট্র্যাক' করবে পুলিশ! কেজরিওয়ালের ঘোষণার বড় বার্তা

লকডাউনের যাবতীয় নিয়ম ভেঙে অনেকই রাস্তায় বেরিয়েছিলেন। দিল্লির কার্ফুতে সরকারি নির্দেশ অমান্য করার আরও এক নিদর্শন হল নিজামুদ্দিনের পরিস্থিতি। এরপর করোনা মোকাবিলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিলেন কড়া বার্তা।

দিল্লিতে ফোন চেক করা শুরু হবে!

দিল্লিতে ফোন চেক করা শুরু হবে!

অরবিন্দ কেজরিওয়ালের সাফ বার্তা, এবার থেকে দিল্লির বুকে যাঁরা কোয়ারেন্টাইনে বাড়িতে রয়েছেন , তাঁদের ফোন 'ট্র্যাক' করা হবে। এতে বোঝ যাবে কারা কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘন করেছেন, আর কারা সেই নিয়ম ভেঙে কাদের কাদের সংসর্গে এসেছেন।

 আতঙ্কের প্রহর

আতঙ্কের প্রহর

কমিউনিটি ট্রান্সমিশন এখনও পর্যন্ত যে শুরু হয়নি, তা জানিয়েছে ভারত সরকার। তবে নিজামুদ্দিনের ঘটনার পর ভারতের করোনা পরিস্থিতি কোনদিকে যাবে, তা নিয়ে সংশয় প্রবল। তবে , এরপর থেকে কমিউনিটি ট্রান্সমিশনের দিকে আদৌ পরিস্থিতি যাচ্ছে কী না, তা জানতেই এই ফোন ট্র্যাক পন্থা নিতে চাইছে দিল্লি।

১১০০০ ফোন নম্বরে তল্লাশি শুরু

১১০০০ ফোন নম্বরে তল্লাশি শুরু

করোনার জেরে যাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, বা সরকারি নির্দেশে যাঁদের কোয়ারেন্টাইনে থাকার কথা, তাঁদের ফোন নম্বর দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে সরকার। যাতে এঁদের গতিবিধি বোঝা যায়। যাতে করোনা আক্রান্তদের থেকে আর কোনও মতেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

করোনা মোকাবিলা:চিন,সিঙ্গাপুর ও ভারত

করোনা মোকাবিলা:চিন,সিঙ্গাপুর ও ভারত

চিন ও সিঙ্গাপুরে স্মার্টফোন থেকে এভাবে কোয়ারেন্টাইনে থাকা মানুষের গতিবিধি এর আগে নজর রাখা হয়েছে। এবার সেই পন্থা নিল দিল্লি সরকার। ১১ হাজার মোবাইল নম্বর এবার থেকে ট্র্যাক হওয়া শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+