ভারতে করোনা ভাইরাসের দংশন : ১৫ এপ্রিল ঘিরে কোন অশনি সংকেতের বার্তা বিশেষজ্ঞদের

ভারতে করোনা ভাইরাসের দংশন : ১৫ এপ্রিল ঘিরে কোন অশনি সংকেচের বার্তা বিশেষজ্ঞদের

দেড়শো পেরিয়ে গিয়েছে ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। ক্রমেই বাড়ছে করোনা ঘিরে আতঙ্ক। এমন পরিস্থিতিতে আগামি ২ সপ্তাহ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ আপাতত ভারত করোনা ভাইরাসের স্টেজ ২ তে রয়েছে। মুহূর্তে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে গোষ্ঠীর মধ্যে। এমন অবস্থায় ১৫ এপ্রিলকে ঘিরে বড়সড় বার্তা দিলেন বিশেষজ্ঞরা।

প্রবল দুর্যোগের অশনি সংকেত!

প্রবল দুর্যোগের অশনি সংকেত!

বন্ধ হয়ে রয়েছে ভারতের একাংশের ট্রেন । স্তব্ধ দেশের একাধিক শহর। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিয়াল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে , যেখানে আগে ৫০০ জনের নমুনা আসত সেখানে বর্তমানে ৮ হাজার জনের নুমনা টেস্টিং এর জন্য আসতে শুরু করেছে।

 আশার বার্তা

আশার বার্তা

আইসিএমআর জানিয়ে দিয়েছে যে এখনও পর্যন্ত কোনও মতেই গোষ্ঠীকেন্দ্রিক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মতো খবর উঠে আসেনি। যা করোনা ঘিরে আপাতত ভালো খবর বলে দাবি করা হয়েছএ।

 ১৫ এপ্রিল ঘিরে কোন বার্তা?

১৫ এপ্রিল ঘিরে কোন বার্তা?

আগামী ১৫ এপ্রিল ঘিরে বিশেষজ্ঞরা বড়সড় বার্তা দিয়েছেন। চিকিৎসক টি জেকবের মতে যে পথে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তা এখনও পর্যন্ত অনেকটাই কম। এরপর যে পরিস্থিতি আসছে তা সামলানোটাই চ্যালেঞ্জের। কারণ , আগামী ১৫ এপ্রিলের মধ্যে এই সংক্রমণ ১০ গুণ বেশি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাঁর।

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত কোথায়?

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত কোথায়?

আপাতত দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশে যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে এমন সংক্রমণ ভারতে অনেকটাই কম। ভারত বহুবিধভাব এই সংক্রমণকে রোখবার চেষ্টা করে চলেছে। তবে এই মুহূর্তে ভারতের উদ্বেগ মহারাষ্ট্রকে ঘিরে।

ভারতের জনসংখ্যা ও করোনা ভাইরাস

ভারতের জনসংখ্যা ও করোনা ভাইরাস

ভারতের জনসংখ্যা ঘিরে করোনা ভাইরাসের আক্রমণ রীতিমতো চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের। ভারতের প্রতি ৪২০ জন মানুষ এক স্কোয়ার কিলোমিটারে থাকেন। এমন ঘন বসতিপূর্ণ জনসংখ্যায় যাতে রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে না পড়ে সেদিকে নজর বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+