করোনায় বিপর্যস্ত রেল পরিষেবা, টিকিট বাতিলে কত জরিমানা দিতে হবে জেনে নিন
করোনায় বিপর্যস্ত রেল পরিষেবা, টিকিট বাতিলে কত জরিমানা দিতে হবে জেনে নিন
নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে প্রায় ফাঁকা অধিকাংশ ট্রেন, ফলত বাতিল হয়েছে ১৫৫টি ট্রেন। বৃহস্পতিবার রেলমন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাতিল টিকিট কোনো জরিমানা ধার্য হবে না এবং ফেরত দেওয়া হবে ১০০ শতাংশ মূল্য।

২০শে মার্চ পর্যন্ত বাতিল ৮৪টি ট্রেন
আজও রেলের তরফে বাতিল হয়েছে ৮৪টি ট্রেন, সব মিলিয়ে বাতিল ট্রেনের সংখ্যা ১৫৫। ২০শে মার্চ থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে উক্ত ট্রেনগুলি। এই প্রসঙ্গে এক রেল আধিকারিক জানিয়েছেন, "এই ১৫৫টি ট্রেনের প্রত্যেক যাত্রীকে আমরা জানিয়েছি যে টিকিট বাতিল করলে কোনো জরিমানা দিতে হবে না, টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।"

জাতীয় পরিবহন সংস্থার তরফে জারি বিধি-নিষেধ
জাতীয় পরিবহন সংস্থার তরফে একটি নিরাপত্তা সম্পর্কিত সূচি প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ রয়েছে, এমন কোনো কর্মী যাঁর জ্বর, গলা খুশখুশ, সর্দি বা শ্বাসকষ্ট রয়েছে, তিনি খাদ্য সরবরাহকারী হিসেবে কাজ করতে পারবেন না।বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৯ ছুঁয়েছে যার মধ্যে এদিন নতুন করে আক্রান্তের ১৮।

এখন পর্যন্ত করোনার থাবায় ভারতে মৃত ৩
এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন ২৫জন প্রবাসী ভারতীয়, যাঁদের মধ্যে ১৭জন ইতালি থেকে, ৩জন ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, ২জন ব্রিটেন এবং কানাডা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া থেকে একজন করে। ইতিমধ্যে করোনার আক্রমণে মৃত্যু ঘটেছে তিনজনের যাঁরা দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্রনিবাসী।












Click it and Unblock the Notifications